ABP Ananda LIVE : অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকল, পুলিশ। দু’দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস ধরাতে গিয়েছিল দমকল। এবার পৌঁছল ক্যামাক স্ট্রিটের অফিসে।

আরও খবর…

সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস। সাইক্লোনের ল্যান্ডফল প্রায় হয়েই গেছে। জেলায় জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, বালি, বেলুড় সহ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। বেলুড় আন্ডারপাসের ছবিটা দেখুন – একই চিত্র, পুরো রাস্তা জলে ভর্তি। ২৪ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চায়েতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই জল ভেঙেই জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন বহু মানুষ। বয়স্ক মানুষেরা এই জল ডিঙিয়ে কোনোভাবে ওপারে যাওয়ার চেষ্টা করছেন।

আরও খবর…

এবার কলকাতার ২ জায়গায় ED হানা

এবার কলকাতার ২ জায়গায় ED হানা। আর্থিক প্রতারণা মামলায় লেকটাউনের আবাসনে অভিযান। গৌরব লাখোটিয়া নামে ব্যবসায়ীর ফ্ল্যাটে চলছে তল্লাশি। এর আগে আবাসনের এই ফ্লোরেই প্রদীপ জৈন নামে আরেক ব্যবসায়ীর বাড়িতেও চলে ED তল্লাশি। ৫ নম্বর বালিগঞ্জ পার্কে এলাকায় এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও চলছে ED-র তল্লাশি অভিযান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *