ABP Ananda LIVE : বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ । আজ ভবানীভবনের SOG বিভাগে তলব করা হল বীরভূমের পাথর ব্যবসায়ীকে । আজ দুপুরে হাজিরার জন্য সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিস দেওয়া হয়েছে নাজিবুদ্দিন ওরফে টুলুকে আজই হাইকোর্টে রয়েছে টুলু মণ্ডলের আগাম জামিন মামলার শুনানি গত বছরের নভেম্বরে টুলু মন্ডলের এক ম্যানেজারের কাছে থেকে কলকাতায় ৫ কোটি টাকা উদ্ধার হয় । সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ভবানীভবনের SOG বিভাগে টুলু মণ্ডলকে তলব।
আরও খবর…
সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস
সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস। সাইক্লোনের ল্যান্ডফল প্রায় হয়েই গেছে। জেলায় জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, বালি, বেলুড় সহ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। বেলুড় আন্ডারপাসের ছবিটা দেখুন – একই চিত্র, পুরো রাস্তা জলে ভর্তি। ২৪ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চায়েতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই জল ভেঙেই জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন বহু মানুষ। বয়স্ক মানুষেরা এই জল ডিঙিয়ে কোনোভাবে ওপারে যাওয়ার চেষ্টা করছেন।
ভিডিও জেলার
আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
আরও দেখুন