কলকাতা: এবার ‘ফোন অন কলে’ পুর-এলাকার বাসিন্দাদের সমস্যা শুনলেন অগ্নিমিত্রা পাল। কোথাও আবার প্রয়োজনে আধিকারিকদের ধমক দিতেও দেখা গেল পুর ও নগরোন্নয়ন মন্ত্রীকে। এর পাশাপাশি রূপান্তরকামীদের জীবনযাত্রার উন্নতিতে ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির ঘোষণাও করল রাজ্য সরকার।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর অগ্নিমিত্রা পাল বলেন, ‘যাঁরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী, তাঁদের দিয়ে আমরা একটি ব্রিগেড তৈরি করেছি, যাঁর নাম দিয়েছি ‘বৃহন্নলা ব্রিগেড’। তাঁদের দু’ভাবে আমরা কাজে লাগাব।’ কলকাতা পুর এলাকায় এবার বাড়ি বাড়ি গিয়ে কর আদায় করবেন রূপান্তরকামীরা।ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে পথ নিরাপত্তা নিয়েও মানুষকে সচেতন করবেন তাঁরা। ট্রান্সজেন্ডারদের জীবনযাত্রার উন্নতিতে এই উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।
বুধবার শুভান্নতে পুর ও নগরোন্নয়ন দফতরের বৈঠকে নেওয়া হয় এই বিশেষ সিদ্ধান্ত। অগ্নিমিত্রা পাল বলেন, ‘আমরা ঠিক করেছি এই বৃহন্নলা ব্রিগেডকে পুলিশকে দিয়ে ট্রেনিং দিয়ে ট্রাফিক সিগনালে লাগাব কাজে। যেখানে তাঁরা মানুষকে সচেতন করবেন কেন আপনি হেলমেট পরেননি, আপনি সিট বেল্টটা বাঁধুন। আরেক ধরনের যাঁরা ট্রান্সজেন্ডার তাঁদের দিয়ে বিভিন্ন যে ট্যাক্স আমাদের বাকি আছে। এই ট্রান্সজেন্ডার যাঁরা ট্রাফিক সিগনালে কাজ করবেন, তাঁদের যেমন একটা স্টাইপেন্ড দেব, সেরকই আমরা এই ট্রান্সজেন্ডার যাঁরা বাড়ি বাড়ি গিয়ে ট্যাক্স কালেকশন করছেন তাঁরা… সেখানেও তাঁদের একটা স্টাইপেন্ড দেওয়া হবে।’
এর জন্যে ‘বৃহন্নলা ব্রিগেড’কে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে রাজ্য সরকারের তরফে।