কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: কলকাতা হাইকোর্ট কি রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে তাদের নির্দেশ অমান্য করার জন্য আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করবে? মহুয়া মৈত্র ফের বিক্ষোভের মুখে পড়ায়, এভাবেই বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন, পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, ” যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে..”

মমতা তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র যেদিন ফের বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন, সেদিন আবার বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, কলকাতা হাইকোর্ট কি রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে তাদের নির্দেশ অমান্য করার জন্য আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করবে? নাকি আদালত অবমাননার বিষয়টি কেবল বিরোধীদের ক্ষেত্রে প্রযোজ্য, আর শাসক এবং বিজেপির সঙ্গীদের জন্য বিশেষ রক্ষাকবচ? মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, বিচারব্যবস্থার অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, সুপ্রিম কোর্ট বলেছিল নিরাপত্তা দেওয়া উচিত, কিন্তু নিরাপত্তা দিচ্ছে না। 

বৃহস্পতিবার কালীগঞ্জ ব্লকের বল্লভপাড়া ফেরিঘাটে শ্মশানের ইলেকট্রিক চুল্লি উদ্বোধন করতে যাচ্ছিলেন মমতা তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। সেই সময়ই রাস্তায় বিজেপির পতাকা হাতে তাঁর গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। সোশাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করেন মহুয়া মিত্র। সেখানে তিনি লেখেন, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। বিজেপির গুন্ডারা আমার গাড়িটিকে ধাক্কা দিচ্ছে, লাঠি ও ডিম দিয়ে আক্রমণ করছে, অথচ পুলিশ তাদের সরিয়ে দেওয়ার জন্য কিছুই করছে না। উল্টে পুলিশ আমাকে এলাকা ছেড়ে চলে যেতে বলছে। এমনটা ঘটতে পারে বলে আমাদের কাছে আগেই তথ্য ছিল এবং পুলিশকেও তা জানানো হয়েছিল। তা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
 
মহুয়া মৈত্রর এই পোস্টটিকেই রিপোস্ট করে ফের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র বলেন, মহুয়া যদি অন্য কিছু করত বিরোধিতা করতাম, কিন্তু জনপ্রতিনিধিকে তো এলাকায়ে যেতে দিতে হবে। অভিষেক বড় নেতা, উনি কোর্ট নিয়ে বলতে পারেন, এসব নিয়ে আমি বলতে পারব না।’নিজের কেন্দ্রে বারবার বিক্ষোভের মুখে পড়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন মহুয়া মৈত্র। আর বৃহস্পতিবার ফের বিক্ষোভের মুখে পড়ায়, বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *