কলকাতা: কলকাতা মেডিক্য়াল কলেজে তাণ্ডবের ঘটনার পিছনে মানসিক মাওবাদীরা রয়েছে, দাবি করেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। স্বাস্থ্য়মন্ত্রীর এই মন্তব্য়ের তীব্র নিন্দা করেছে চিকিৎসক মহলের একাংশ। হামলা নিয়ে বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবিরও। অন্য়দিকে তাণ্ডবের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রতিবাদ কলকাতা মেডিক্য়াল কলেজ চত্বরে মিছিল করেন ইন্টার্ন ও চিকিৎসকদের একাংশ। 

বুধবার সন্ধেয় কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে আচমকা হামলা চালানো হয়। অভিযোগ, ABVP পরিচয়ে বাঁশ, লাঠি নিয়ে হামলা চালায় একদল যুবক। কিন্তু পাল্টা অন্য় অভিযোগ তুলেছেন স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। তিনি বলেন, ”সিসিটিভি ফুটেজে দেখা গেছে কীভাবে তাদেরকে মারা হয়েছে। কিছু মানসিক মাওবাদী, মুষ্টিমেয় ১০-১৫ জন ছাত্র, তাদের ঔদ্ধত্য় এমন জায়গায় পৌঁছেছে চিকিৎসক শিক্ষকদের গায়ে হাত দেওয়া শুরু করেছে।” তিনি জুনিয়র ডাক্তারদের মানসিক মাওবাদী বলেও সম্বোধন করেন। 

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর সদস্য় দেবাশিস হালদার স্বাস্থ্য়মন্ত্রীর এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, ”স্বাস্থ্য়মন্ত্রী ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছেন। তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। আমার ভাবতে লজ্জা লাগছে যে, আমি এই মেডিক্য়াল কলেজের প্রাক্তনী এবং স্বাস্থ্য়মন্ত্রীও এই মেডিক্য়াল কলেজের প্রাক্তনী।” কলকাতা মেডিক্য়াল কলেজে তাণ্ডবের নিন্দা করেছেন সিনিয়র চিকিৎসকরাও। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস-এর যুগ্ম আহ্বায়ক পূণ্য়ব্রত গুইন বলেন, ”এরকম ঘটনা এর আগে কোনওদিন ঘটে নি। আমাদের জানা নেই মেডিক্য়াল কলেজের কোনও ছাত্র বা জুনিয়র ডাক্তার, তারা কোনও সিনিয়র ডাক্তারের গায়ে হাত তুলেছে। বিরোধীদের প্রশ্নের উত্তর যখন ঠিকভাবে দিতে সমর্থ না হয় শাসকেরা, তখন তারা তাদেরকে নকশালের ছাপ লাগিয়ে দেয়।”

আরও পড়ুন – ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

অন্যদিকে, জুনিয়র ডক্টরস ফ্রন্ট ও জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস-কে কটাক্ষ করতে ছাড়েননি স্বাস্থ্য়মন্ত্রী। অতিবাম মানসিক মাওবাদীর প্রসঙ্গ টেনে শারদ্বত মুখোপাধ্য়ায় বলেন, ”যারা বলছে তারা নিরপেক্ষ,স্বাধীন, স্বতন্ত্র ছাত্র সংগঠন এবং অরাজনৈতিক ছাত্র সংগঠন, তারা আর কী পর্দার আড়ালে ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী, অতীব বাম, নকশালপন্থী সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঘটনাটির যাতে আমরা তদন্তের মাধ্য়মে যা যা পদক্ষেপ নেবার নেওয়া হবে।”

আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবারের ঘটনা ও স্বাস্থ্য়মন্ত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। সিপিএম নেতা শতরূপ ঘোষ বলেন, ”শারদ্বত মুখোপাধ্য়ায় ২০১৯ সাল পর্যন্ত তৃণমূল করতেন। সেই সময় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছ থেকে যে রাজনীতি শিখেছিলেন, যেখানে যা গণ্ডগোল হবে বামপন্থীদের নামে, অতি বামপন্থীদের নামে, এখানে নকশাল আছে, ওখানে মাওবাদী আছে বলে গল্প শুনিয়ে দেন। শারদ্বতবাবু আপনাকে এইটুকু বলছি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতটাও মাথায় রাখবেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *