ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা,পাশে সিনিয়ররাও। কর্মসূচির ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।

আরও খবর,

২১ নভেম্বর কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে নিউগড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে মেট্রো চলছে। এবার সম্প্রসারিত অংশে বেলেঘাটার সঙ্গে জুড়বে সেক্টর ফাইভ। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই চালু হতে চলেছে, নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা। যার উদ্বোধনে ২১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে অরেঞ্জ লাইনে মেট্রো চলছে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। ক’দিন পরই যাত্রীরা নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় যেতে পারবেন। প্রায় আড়াই বছর চিংড়িহাটায় আটকে ছিল এই অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ। যা নিয়ে জল গড়ায় আদালত পর্যন্ত। মেট্রো রেল সূত্রে খবর, পরবর্তী ধাপে এই অরেঞ্জ লাইন সেক্টর ফাইভ থেকে পৌঁছবে কলকাতা বিমান বন্দর পর্যন্ত। অরেঞ্জ লাইনের যাত্রীরা সেক্টর ফাইভ থেকে আবার গ্রিন লাইনের মেট্রো ধরতে পারবে। গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা হয়ে হাওড়া ময়দান অবধি যাওয়া যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *