কলকাতা:  শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার করা হল বিধায়কের শাগরেদকে। মূলত, বাজারমূল্যের থেকে অনেক কম টাকায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল মাসুদ দপ্তরির বিরুদ্ধে। এফআইআর-এ নাম ছিল তাঁর। এরপরেই এবার  মাসুদ দপ্তরিকে গ্রেফতার করে নেয় পুলিশ। অন্যদিকে,  বুধবার গভীর রাতে শামিম আহমেদের খোঁজে মগরাহাট পশ্চিমের বিধায়কের বাড়িতে হানা দেয় সিআইডি। যদিও খোঁজ মেলেনি মগরাহাট পশ্চিমের বিধায়কের। 

আরও পড়ুন, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল CID. জলের দরে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। খোঁজ মেলেনি শামিম আহমেদের। পার্টি অফিসে এক কোটির বেশি টাকা উদ্ধার, নিরাপত্তা প্রত্যাহারের পর, এবার মমতা-তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিল CID. বাজারমূল্যের থেকে অনেক কম টাকায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 

প্রতারণা, তোলাবজি, জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয় ডায়মন্ড হারবার থানায়। এই মামলার তদন্তভার নেয় CID. বুধবার গভীর রাতে বিধায়ক শামিম আহমেদের খোঁজে ডায়মন্ড হারবার থানাকে সঙ্গে নিয়ে তাঁর সরিষার বাড়িতে যায় CID. মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক  কুণাল ঘোষ বলেন, গোটাটা হচ্ছে চাটন শিবির থেকে চলে আসার জন্যে। চাটন শিবির মানে বিজেপির দালাল, মানে বিজেপির এজেন্ট মানে বালিশ চাটা মালেরা, যতক্ষণ তাঁদের সঙ্গে থাকছে, ততক্ষণ কোনও পাপ নেই, ততক্ষণ পুলিশ খুঁজে পাচ্ছে না, ততক্ষণ দেখা যাবে না।  যখনই তাঁরা বেরোতে যাচ্ছেন তখনই পুলিশ দিয়ে নানারকম কলঙ্ক।

বিজেপি বিধায়ক ও পুর-নগরোন্নয়ন মন্ত্রী  অগ্নিমিত্রা পাল বলেন, এই যে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, তার জবাব তো শামিম আহমেদ বা অভিষেক ব্যানার্জি বা ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনকে দিতেই হবে। কারণ এগুলো… হঠাৎ করে ১৫ বছরে এই টাকাটা এল কোথা থেকে, কার টাকা? পাবলিকের টাকা নয়ছয় যে হল, তার তো বিচার হবেই, তার তো জবাবদিহি হতেই হবে।

বিধানসভা ভোটের ফল প্রকাশের পর, শামিম আহমেদ ঋতব্রত-শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রাখছিলেন বলে সূত্রের দাবি। এর মধ্য়ে ৪ নভেম্বর ডায়মন্ড হারবারের সরিষায়, তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এরপর শামিম আহমেদকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। নির্বাচন কমিশনকে পাঠানো ইমেলেও শামিম আহমেদ লেখেন, যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমার নামে কোনও হলফনামা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়ে থাকে, তা গ্রাহ্য করবেন না। আমার প্রকৃত হলফনামা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া হয়েছে। সেই সঙ্গে CBI তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শামিম আহমেদ। 

তিনি অভিযোগ তোলেন, রাজনৈতিক অবস্থান নিয়ে টানাপোড়েনের জেরেই তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি তিনি আশঙ্কা প্রকাশ করেন, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে যেভাবে পুরনো ধর্ষণের অভিযোগের মামলায় এখন গ্রেফতার করা হয়েছে, তাঁর বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ করতে পারে পুলিশ।এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শামিম আহমেদের বাড়িতে হানা দিল CID.সরিষার পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের পর শামিম আহমেদের নিরাপত্তা তুলে নেয় পুলিশ। পুলিশ সূত্রে দাবি করা হয়,শামিম আহমেদকে নিরাপত্তা দেওয়া হলেও, তাঁর নিরাপত্তারক্ষীরা জানেন না তিনি কোথায় আছেন। বাড়িতেও ফেরেন না শামিম আহমেদ। ফলে সেখানে অকারণে থাকছেন নিরাপত্তারক্ষীরা।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *