জলপাইগুড়ি: রোগীমৃত্যুতে ভয়ঙ্কর অভিযোগ জলপাইগুড়িতে। AB+ গ্রুপের পরিবর্তে এক রোগীকে A+ গ্রুপের রক্ত দেওয়া হয় বলে অভিযোগ। ওই রোগাী মারা গিয়েছেন। হাসপাতালের দিকে আঙুল তুলেছেন পরিবারের লোকজন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি সামনে আসতে উদ্বেগ ছড়িয়েছে। (Jalpaiguri Patient Death)

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। ৬৩ বছর বয়সি বীরেন্দ্রনাথ শর্মার মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বীরেন্দ্রর ব্লাড গ্রুপ ছিল AB+. অথচ তাঁকে A+ গ্রুপের রক্ত দেওয়া হয়। তাতেই বীরেন্দ্র মারা গিয়েছেন বলে দাবি করেছেন পরিবারের লোকজন। হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা। (Jalpaiguri News)

আরও পড়ুন: পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে পৌঁছে গেল Voyager 1, নয়া মাইলফলক, এলিয়েনদের জন্য কী বার্তা বহন করছে?

মৃতের বাই উপেনচন্দ্র শর্মা সংবাদমাধ্যমে বলেন, “রাত ৩.৩০ নাগাদ খবর পেলাম হার্ট ব্লক বলে। আমি বললাম, ঠিক আছে। ডাক্তারবাবু আছেন, সিস্টার আছেন, জিজ্ঞেস করো। ইঞ্জেকশন বা কিছু করছিল, তাতে কিছুটা নড়াচড়া করছিল, হালকা শ্বাস চলছিল। আমার জামাই ছিল। তাতে বলা হয়েছিল, কোন চক্রবর্তী, বড় ডাক্তারবাবু আসবেন। তিনি কী করেন…।”

উপেন্দ্র আরও বলেন, “তার পর এক ঘণ্টাও হয়নি, খবর পেলাম নেই। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করেছিলাম। অনেকটা সুস্থও হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু রক্ত দিতে বলছিলেন। শুক্রবার প্রথম বার রক্ত দেওয়ার পর ভাল ছিল। আর একবার রক্ত দিতে বলেন ডাক্তারবাবু। বলেন, ‘তোমরা আর একটা ব্লাড দাও, নাহলে আমরা রিলিজ করে দিই’। দ্বিতীয় ব্লাডটা দিতে গিয়েই ভেজাল করে ফেলেছে। আমরা দিয়েছি AB+, আমার রোগীকে দেওয়া হয়েছিল A+. রক্ত ওলটপালট হওয়াতেই সমস্যা বেশি হয়ে যায়।”

আরও পড়ুন: বইয়ের স্টল নিয়ে উত্তপ্ত কলেজ স্ট্রিট, বিমান বসুকে ‘গো ব্যাক’ স্লোগন ABVP-র

এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, “সাধারণত পুরো প্যাকেট মিসম্যাচড ট্রান্সফিউশন যদি হয়, তাহলে রক্তে তার প্রতিফলন দেখতে পাই। যেমন অ্যানিমিয়া হতে পারে, রক্তস্বল্পতা হতে পারে, বিলিরুবিন বা লিভার ফাংশন বিগড়ে যেতে পারে। এঁর ক্ষেত্রে কোনওটাই পাওয়া যায়নি। ক্রনিক কিডনি ডিজিস, ডায়বিটিস, রক্তচাপ এবং সংক্রমণ…চার-চারটি জিনিস ছিল। মনে হয় এগুলোই প্রধান কারণ হয়ে থাকবে। কারণ মিসম্যাচের প্রতিফলন রক্তের রিপোর্টে আমরা পাইনি। কিন্তু স্বাস্থ্য দফতর নির্দেশিকা মেনে চলে। তদন্তকমিটির চূড়ান্ত রিপোর্ট পাব আগামী কাল। সেই মতো যা যা ব্যবস্থা কার উচিত, ভবিষ্যতে যাতে না হয়, তার ব্যবস্থা করবে স্বাস্থ্য দফতর, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ এবং অধ্যক্ষ মহাশয় নেবেন।”

মমতা-তৃণমূলের কুণাল ঘোষ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “একটা মারাত্মক অভিযোগ। ভুল গ্রুপের রক্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ। মারা গিয়েছেন রোগী। এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। সত্য হলে কার বা কাদের ভুলে? স্বাস্থ্যমন্ত্রী দেখুন! যান! সরকারি হাসপাতালে ভুল গ্রুপের রক্ত দেওয়ায় মৃত্যু হলে, তা দুর্ভাগ্য়জনক। এসব কী শুনতে হচ্ছে! আগে কখনও শোনা যায়নি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *