কলকাতা: এন্টালির পর নারায়ণপুর, ফের পুলিশকে শাসকের শাসনের অভিযোগ। প্রথমে সিপিএমের পার্টি অফিস দখল এবং এরপরে তৃণমূল কার্যালয়েও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ উঠেছে। প্রথমে দলবল নিয়ে থানায় বিক্ষোভ, এরপর মধ্যরাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণপুর।

আরও পড়ুন, শুরুর আগেই হোঁচট খেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্ত, হঠাৎ কেন প্রস্তাব প্রত্যাখ্যান কমিটির চেয়ারম্যানের ?

ঘড়ির কাঁটায় তখন, রাত ১২ টা। দলবল নিয়ে থানায় বিক্ষোভ ও পুলিশকে হুমকির অভিযোগ  বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার বিরুদ্ধে। গতকাল সিপিএমের পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় তুলে আনলে শুরু হয়, রাজারহাট-নিউটাউনের বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ। মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণপুর।এরপর রাত যখন ২ টো বাজে, নারায়ণপুরে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠে আসে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠদের মারধর করা হয় বলে অভিযোগ উঠে এসেছে।  তৃণমূলের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায় অভিযোগ তুলে বলেছেন,এলাকায় অশান্তির সৃষ্টি করছে বিধায়ক পীযূষ কানোরিয়া। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবো, CID তদন্তের দাবি তুলেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *