কলকাতা: রাতে জোড়াবাগানের বহুতলে আগুন। দোতলার একটি ঘরে আগুন লাগে। ওই ঘরে ব্যবসার জন্য থার্মোকলের থালাবাসন মজুত করা ছিল। ফলে আগুন দ্রুত ছড়ায়। ওই ভবনের এক অংশে বসবাস করে কয়েকটি পরিবার। আগুনের ফলে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাতে বেহালার বুড়োশিবতলায় আগুন লাগে প্লাস্টিকের গোডাউনেও। আগুনের জেরে ঘরের মধ্যে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। আগুন দ্রুত ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনে দমকল।