মুম্বই: মুখ ভর্তি দাঁড়ি, শীর্ণকায় চেহারা, ঠিক করে হাঁটতেও পারছেন না। দেখলে কে বলবে একসময় তিনিই শাহরুখ খান, হৃতিক রোশনদের পাশে রুপোলি পর্দা কাঁপিয়েছেন। তবে সেই দিনগুলি এখন অতীতে স্মৃতিমাত্র। সম্প্রতি ‘জোশ’, ‘লক্ষ্য’, ‘জয় হো’র মতো ছবিতে অভিনয় করা শরদ কপূরের (Sharad Kapoor) একটি হৃদয়বিদারক ভিডিও সামনে এসেছিল। সেখানে তিনি বলিউডের শীর্ষ তারকাদের কাছ থেকে কাজের অনুরোধ করেছিলেন। এবার তাঁর সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই পাশে দাঁড়ালেন বলিউডের দুই বিখ্যাত মুখ সলমন খান (Salman Khan) ও সোনু সুদ (Sonu Sood)।

ABP Live-র রিপোর্ট অনুযায়ী, সলমন খান এই পরিস্থিতিতে শরদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পাশাপাশি সোনু সুদ তাঁর পায়ের আঘাতের চিকিৎসার জন্য শরদের বাড়িতে একদল ডাক্তার পাঠিয়েছেন। বার্সেলোনায় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট লেগেছিল শরদের। সেই চোট সারেনি। ওয়াকার নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে। সম্প্রতি তিনি তাঁর পোষ্যদের আর সামলাতে না পারায় তাঁদের দেখভাল করার জন্য পশুকল্যাণ বিভাগ তুলে নিয়ে যায়। সেই কথা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন শরদের এক বান্ধবী। চার পোষ্যকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শরদ, জানান তাঁর কাছের প্রয়োজন।

আরও পড়ুন:- কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই

তিনি সেই ভিডিওতেই জানিয়েছিলেন তিনি কারুর কাছে হাত পাততে চান না, বরং তিনি ভাল কাজের আবেদন করেন। ‘আমি বলতে চাই, কাজ দরকার আমার। সাপোর্ট দরকার। আমি অভিনয় ভাল করি। আপনারাও জানেন সেটা। টাকা হয়ত ততটাও সমস্যা নয়’, বলেছিলেন শরদ। এরপরেই ABP LIVE-র রিপোর্ট অনুযায়ী সলমন শরদকে ফোন করে তাঁর খোঁজখবর নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আর্থিকভাবেও বলিউডের ‘ভাইজান’ তাঁকে সাহায্য করছেন বলে ওই রিপোর্টে দাবি করা হচ্ছে।

এর পাশাপাশি Free Press Journal-র রিপোর্ট অনুযায়ী সোনু সুদ নাকি রবিবারই শরদের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেন এবং তাঁর সঙ্গে একটি সম্ভাব্য প্রোজেক্ট নিয়ে আলোচনা করার কথা ছিল তাঁর। তবে এ বিষয়ে সোনু সুদ সর্বসমক্ষে মুখ খোলেননি। শরদের কাছ পেলে তাঁর পায়ের চোট খুব একটা বড় বাঁধা হয়ে দাঁড়াবে না। তিনি নিজেই জানিয়েছিলেন জানুয়ারি মাস থেকে তিনি ফের রুপোলি পর্দায় কাজ করার জন্য সুস্থ হয়ে যাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *