ABP Ananda LIVE : বড়বাজারে গুরুদ্বারে মুখ্য়মন্ত্রী। মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী। শিখ সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনায় মুখ্যমন্ত্রী। বড়বাজার থেকে শিখ সম্প্রদায়ের বিশেষ শোভাযাত্রা। শিখ সম্প্রদায়ের বিশেষ শোভাযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী।

আরও খবর…

ছটপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে দুর্গাপুরের লিঙ্ক পার্কে উত্তেজনা। তোলাবাজির অভিযোগে মারধর, দোকান ভাঙচুর, ঘটনায় আহত ১, গ্রেফতার ১। পুলিশ জানিয়েছে, ছটপুজোর ঘাটে কমিটির সদস্যরা কুপন বিলি করছিলেন। প্রতি ডালার জন্য ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ।

আরও খবর…

 আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর

আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে প্রথমে তিনি বড়বাজারে গুরুদ্বারে যাবেন। তারপর ঝাড়গ্রামে শিলদায় বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্য়ে অনুষ্ঠানে সামিল হবেন শুভেন্দু অধিকারী। আজই
প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের কর্মসূচিতে যাবেন মুখ্য়মন্ত্রী। এরপর বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর কদমতলা ঘাটে যাবেন আরও একটি ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *