কলকাতা: একদিকে রাজ্যে পারদ পতন, তারই সঙ্গে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। মূলত বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ, যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা ফিরে এসেছে। এদিকে এরই মাঝে ফের তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন, ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কার বার্তাও। সবমিলিয়ে ফের দুর্যোগের পরিস্থিতি। আইএমডি সূত্র জানিয়েছে, আগামী ১৮ তারিখ অবধি বড় কোনও সতর্কতা জারি করা হয়নি। ১৯ তারিখ থেকে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতার তালিকায় রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলা।
অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং আকাশ পরিষ্কার থাকবে।মেদিনীপুরে রয়েছে ৩০ ডিগ্রি, তবে দার্জিলিঙে এইমুহূর্তে তাপমাত্রা ১৮ ডিগ্রি বলে বার্তা হাওয়া অফিসের।আইএমডি সূত্রে খবর, আগামী কয়েকদিনে কমতে পারে তাপমাত্রা।