ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নিউটাউনে নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম সুলগ্ন দে, ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে নিউটাউন থানার পুলিশ।
আরও পড়ুন, ‘রাজ্যে এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ’, কবে থেকে প্রক্রিয়া শুরু ? যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী..
গত কয়েক সপ্তাহে একাধিক অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে। এরমধ্যে উত্তর ২৪ পরগনার বরানগর, গড়িয়া, রায়গঞ্জ থেকে ভয়াবহ অভিযোগ প্রকাশ্যে এসেছে। আর ঠিক পরপরেই এবার ফের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এল। নিউটাউনের ক্লক টাওয়ারের পাশ থেকে ওই নিরাপত্তারক্ষীর দেহ উদ্ধার করা হয়েছে। এদিন সকালে এসে ক্লক টাওয়ারের অন্য কর্মীরা দেখেন, ক্লক টাওয়ারের পাশে যে পাম্প হাউজ রয়েছে, সেখান থেকে উদ্ধার হয়েছে। এরপরেই তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে ।
প্রাথমিকভাবে অন্য কর্মীরা অনুমান করছেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। যেখানে তিনি পড়েছিলেন, সেখানে বিদ্যুৎ এর তার রয়েছে। অর্থাৎ যে পাম্প রয়েছে, তা চালানোর জন্য যে ব্যবস্থা, সেই তারের কাছে ওই দেহ উদ্ধার হয়েছে। প্রশ্ন উঠে এসেছে, ঠিক কী হয়েছিল, কেন এই ঘটনা ঘটল, কোনও সমস্যায় জড়িয়ে পড়েছিল কি সে ? পুলিশ দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই পুরো বিষয়টা সামনে আসবে।