আবীর দত্ত, উত্তর ২৪ পরগনা: বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। মূলত, বরানগরের ফ্ল্যাট থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছে গতকাল। আর আজ নাকি তাঁরই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তরুণীর দাদার কাছে এসেছে মেসেজ। চাঞ্চল্যকর দাবি করেছেন মৃত তরুণীর দাদা। যা ঘিরে আরও ঘনীভূত হচ্ছে রহস্য। এদিন এবিপি আনন্দ-র মুখোমুখি মৃতার বাবা। কী বললেন তিনি ? নতুন কোনও তথ্য উঠে এল কি ?

আরও পড়ুন, “ওটা সরকারের জমি..”, কাদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর ? নতুন করে কোথাও চলতে পারে ভাঙার কাজ ?

এবিপি আনন্দ: আপনার মেয়ে, তিনি খুব গেম খেলত ?

মৃতার বাবা: হ্যাঁ। ওই পাবজি গেম, বিভিন্ন গেম..

এবিপি আনন্দ: বিভিন্ন গ্রুপ করে ?

মৃতার বাবা:  আমি অতটা জানি না..

এবিপি আনন্দ: গেম নিয়ে কি কোনও অ্যাডিকশনের জায়গা তৈরি হচ্ছিল ? আমি এই কারণেই জিজ্ঞেস করছি, আপনি বললেন ওর কোনও বন্ধু নেই, এই গেমের মাধ্যমে, কোনও গ্রুপের মাধ্যমে এরকম যোগাযোগ করার চেষ্টা হতে পারে ?

মৃতার বাবা:  হতে পারে, দেখুন এটা তদন্তের বিষয় আছে, হোক। ..কেউ বাদ না যাক।এটা আমি চাই। 

মঙ্গলবার রাতে বরানগরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তরুণীর অর্ধনগ্ন দেহ। আর তাঁর পরিবারের দাবি, অঞ্জলির দেহ উদ্ধার হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর, বুধবার সকালে তাঁরই ব্যবহার করা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এসেছে মেসেজ। অথচ, দেহ উদ্ধারের সময় থেকেই পাওয়া যাচ্ছে না তরুণীর মোবাইল ফোন। বরানগরে তরুণীর রহস্যমৃত্যু তদন্তে যে তথ্যগুলি উঠে এসেছে তা হল, ‘গতকাল তরুণীর বেপাত্তা মোবাইল থেকে প্রথমে পরিবারের কাছে আসে হোয়াটস অ্যাপ মেসেজ। সকালে তরুণীর দাদার ফোনে মেসেজের পর গতকালই দুপুরে তরুণীর ফোন থেকে আসে হোয়াটস অ্যাপ কল। গতকাল দুপুরে তরুণীর মায়ের ফোনে আসে হোয়াটস অ্যাপ কল। কেন আমার মেয়েকে মারলে, কী শত্রুতা ছিল? কলারকে প্রশ্ন করেন মৃতার মা। প্রশ্ন করার পরেই সাড়াশব্দ না দিয়ে কেটে দেওয়া হয় ফোন। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সম্ভবত নিয়ে যাওয়া হয়েছে তরুণীর মোবাইল ফোন’, চোখে ধুলো দিতেই গোটা পরিকল্পনা, অনুমান পুলিশের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *