কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ সকাল থেকে ফের শুরু হয়েছে। আর এই প্রসঙ্গ টেনে এবার হাওড়ার ছটপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ওটা সরকারের জমি.. আবাস যোজনার কাজে লাগাবো”, এবার কাদের হুঁশিয়ারি দিলেন তিনি ?
মুখ্যমন্ত্রী বলেন,’ এই পশ্চিমবঙ্গে মানুষ ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছে, আমি সেই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। ..ছাড়বো না, কাউকে ছাড়বো না। ..যেমন দেখছেন ফলতায় চলছে, সরকারি জমিতে ১০ কোটি টাকার ইমারত, পুষ্পা, বলেছিল না, ঝুঁকবে না। ওটা সরকারের জমি। ওই জমি..ওখানকার যত গরীব মানুষ আছে, ওটাকে আবাস যোজনার কাজে লাগাবো। …সন্দেশখালিতেও একই কাজ করা হবে। দেখবেন, সরবেড়িয়াতে। শাহাজাহান ফিস মার্কেট। ..এখনও অনেককিছু বাকি। এত সবে সকাল গেল, কিছুক্ষণ আগেই প্রাতঃরাশ সারলাম। দুপুরের খাওয়া বাকি, ৬ মাস হয়েছে, কটাক্ষ করে হুঁশিয়ারি দেন তিনি।