কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই কালীঘাট রোড সরগরম। প্রচুর পুলিশ মোতায়েন থেকে শুরু করে, একের পর এক যন্ত্র আসছে। গেট কাটা চলছে, চলছে বাঁশের অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার! আজ সকাল থেকেই কালীঘাট রোড জুড়ে মোতায়েন প্রচুর পুলিশ, আছে কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ও পিছনের রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। ভাঙা হয়েছে অভিষেকের বাড়ির সামনে লাগানো শেড এবং বাঁশের অস্থায়ী কাঠামো। পাশাপাশি অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের ওপর বসানো ছিল একটি বিশাল কালো গেট। এদিন সকাল থেকে গ্যাসকাটার দিয়ে কাটা হয়েছে এই গেটটিও। অভিযোগ ফুটপাতের ওপর গেট এবং বাঁশের অস্থায়ী কাঠামো থাকার ফলে যাতায়াতে অসুবিধা হচ্ছিল সাধারণ মানুষের। অস্থায়ী বাঁশের কাঠামো থেকে শুরু করে লোহার কালো গেট, সমস্ত কিছুই সরানো হয়েছে। আর এবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী লিখলেন তিনি।

বাড়ির সামনে থেকে সরল গেট, বাঁশের অস্থায়ী কাঠামো.. অবশেষে মুখ খুললেন অভিষেক

সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘যত বুলডোজারই পাঠানো হোক না কেন, কোনও বুলডোজারই আমায় চুপ করাতে পারবে না। বাংলা বিরোধীদের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব। শেষ নিশ্বাস পর্যন্ত একচুলও পিছু হঠব না।’ এর আগে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন নিয়ে রণক্ষেত্র হয়েছিল কালীঘাট। সেই সময়ও একেবারে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন সকালে যখন তাঁর বাড়ির সামনের ফুটপাতের গেট ভাঙা হচ্ছে বা বাঁশের অস্থায়ী কাঠামো ভাঙা হচ্ছে, সেদিন পথে দেখা যায়নি তাঁকে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এমনিই একটি বড় কালো লোহার গেট রয়েছে। কিন্তু এর বাইরে, ফুটপাতের ওপরেও একটি বড় কালো গেট বসানো ছিল। এর বাইরে পর্যন্ত থাকতেন নিরাপত্তারক্ষীরা। গাড়ি প্রবেশ করা এবং বেরনোর সময় এই গেট সরিয়ে দেওয়া হত। কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলে, তাঁদের এই গেটের বাইরে থাকতে বলা হত। গেটের ভিতরে প্রবেশ করার অনুমতি ছিল না। কিন্তু পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, অনেক সময়েই পুরসভার তরফ থেকে নিরাপত্তার কারণে ফুটপাতের ওপর রেলিং লাগানো হয়। তবে অভিষেকের বাড়ির সামনে এই রেলিং কারা লাগিয়েছিলেন, সেই বিষয়ে কোনও তথ্য নাকি দিতে পারেনি পুরসভা।

 

আরও পড়ুন: Abhishek Banerjee: সাতসকালে অভিষেকের বাড়ির সামনে বুলডোজার! কেটে সরানো হল ফুটপাতের ওপর তৈরি কালো গেট

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *