কলকাতা: বরানগরে তরুণীর রহস্যমৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, খুনের আগে বেধড়ক মারধর করা হয়েছে তরুণীকে। ভারী বস্তু দিয়ে কিংবা ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে মুখ। মাথার পিছনের আঘাত থেকে প্রাথমিক অনুমান, সম্ভবত, দেওয়ালে ধাক্কা মারা হয় তরুণীকে।
আরও পড়ুন: মদ খাওয়ার টাকা না দেওয়ায় স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন, ইন্দাসে গ্রেফতার স্বামী
অন্যদিকে, গতকাল, মৃত তরুণীর পরিবারের তরফে দাবি করা হয়, অঞ্জলির দেহ উদ্ধার হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর বুধবার সকালে তাঁরই ব্যবহার করা হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এসেছে মেসেজ। অথচ, দেহ উদ্ধারের সময় থেকেই পাওয়া যাচ্ছে না তরুণীর মোবাইল ফোন। এমনকী তরুণীর গায়ে থাকা ব্রেসলেট, আংটিরও কোনও হদিশ মেলেনি বলে দাবি করেছে পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, তথ্যপ্রমাণ লোপাটের জন্য নিয়ে যাওয়া হয় তরুণীর মোবাইল ফোন।
পুলিশ দাবি করছে, যে জায়গা থেকে ওই মেসেজ করা হয়েছিল, সেই লোকেশনে গিয়েও হদিশ মেলেনি অভিযুক্তের। অনুমান করা হচ্ছে যে পুলিশের চোখে ধুলো দিতেই গোটা বিষয়টা এম ভাবে পরিকল্পনা করা হয়। ইতিমধ্যেই, সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। গতকাল রাতে করা হয়েছে ফরেন্সিক পরীক্ষা। নেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্টও।
ফোন হারিয়ে গেলেও তরুণীর ফোন থেকে হোয়াটস অ্যাপ মেসেজ ও কল আসে বলে খবর। পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের পর বুধবারও তরুণীর বেপাত্তা মোবাইল থেকে মায়ের ফোনে হোয়াটস অ্যাপ মেসেজ আসে। হোয়াটস অ্যাপ মেসেজের পর আসে ফোনও।
পুলিশ জানিয়েছে, গতকাল দুপুর ৩ টে বেজে ৩৫ মিনিটের দিকে ওই তরুণীর মাযের কাছে আসে একটা ফোন। মাত্র ১৩ সেকেন্ডের সেই ফোনে ওই মৃত তরুণীর মা প্রশ্ন করে যে কেন তাঁর মেয়েকে মারা হল। কী শত্রুতা ছিল ওই তরুণীর সঙ্গে। তারপরই ফোন কেটে যায় বলেই জন গিয়েছে পুলিশ সূত্রে। তারপর হোয়াটস অ্যাপ মেসেজ দেখেন তিনি।
খুনের পর থেকেই ওই তরুণীর ফোন ও ফোন নম্বরের কোনও খোঁজ মিলছে না। ফোন ধরলেও কেউ কোনও সাড়াশব্দ করেনি। এমনকি প্রশ্ন করা হলে সেই ফোন কেটেও দেওয়া হচ্ছে। তবে কি ওই ফোন এখনও আসল অপরাধীর কাছেই রয়েছে? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে পুলিশের অন্দর মহলেই।
অন্যদিকে, ময়নতদন্তের রিপোর্ট আসার পর জানা গিয়েছে, খুনের আগে ওই তরুণীকে বেধড়ক মারধর করা হয়। ভারী কোনও বস্তু দিয়ে বা ঘুষি মেরে ফাটিয়ে দেওয়া হয় ওই তরুণীর মুখ। এমনকি মনে করা হচ্ছে দেওয়ালেও ধাক্কা মারা হয় ওই তরুণীকে। আবার পুলিশ মনে করছে, তথ্য প্রমাণ লোপাট করার জন্য ওই তরুণীর মোবাইল ফোন নিয়ে গিয়েছে অভিযুক্তরা। এমনকি যে লোকেশন থেকে মেসেজ এসেছিল, সেখানে গিয়েও কোনও অপরাধীর চিহ্ন খুঁজে পায়নি পুলিশ।
আরও পড়ুন: ভাঙা হয়েছে অস্থায়ী কাঠামো, সরানো হয়েছে গেট, এবার ভেঙে ফেলা হল অভিষেকের বাড়ির সামনের পুলিশ বুথও
পুলিশের অনুমান, তাদের চোখে ধুলো দিতেই গোটা পরিকল্পনা করা হয়েছিল। এ ছাড়াও পুলিশ জানিয়েছে, সিসি টিভি ফুটেজ দেখে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে।