জয়ন্ত পাল ও রাজা চট্টোপাধ্য়ায়, কলকাতা: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি? বিশেষজ্ঞদের একাংশের মতে, পুরভোট পিছিয়ে গেলে বিজেপিরই লাভ হতে পারে। তার কারণ, বিজেপি বলতে পারবে এবং বলছেও, ‘হারার ভয়ে বিরোধীরা ভোট পিছিয়ে দিতে আদালতে গেছে’। দ্বিতীয়ত, NCPI-এর সঙ্গে আদৌ জোট করবে কি না, তা নিয়ে আলোচনা-পর্যালোচনার আরও সময় পাবে বিজেপি।তৃতীয়ত, বিজেপির অন্দরে শীর্ষমহলে গোষ্ঠীদ্বন্দ্বের যে জল্পনা, তা সামলানোরও বাড়তি সময় হাতে পাবে পদ্ম শিবির।

আরও পড়ুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কবে হবে পুরভোট? পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি?

এখনই হচ্ছে না পুরভোট। কবে হবে? পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি? এসব নিয়েই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা-গুঞ্জন-দাবি-পাল্টা দাবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’ আমরা যথা সময়ে নির্বাচন করতে চাই। আর যারা ভোটে হারবে প্রার্থী পাচ্ছে না, তারা নির্বাচন বন্ধ করতে চায়। নির্বাচন বন্ধ করলে বিকল্প ব্যবস্থা রয়েছে কোঅর্ডিনেটর নিয়োগ করার।’ কলকাতা পুরসভা সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র  বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, আদালতে মামলা চলাকালীন উনি যদি এসব করেন, করুন, আমি ওকে স্বাগত জানাব, জেলে গিয়ে খাবারও পৌঁছে দেব।

বিশেষজ্ঞদের একাংশের মতে…

বিশেষজ্ঞদের একাংশের মতে, পুরভোট পিছিয়ে গেলে বিজেপিরই লাভ হতে পারে। তার কারণ, বিজেপি বলতে পারবে এবং বলছেও, ‘হারার ভয়ে বিরোধীরা ভোট পিছিয়ে দিতে আদালতে গেছে’। দ্বিতীয়ত, NCPI-এর সঙ্গে আদৌ জোট করবে কি না, তা নিয়ে আলোচনা-পর্যালোচনার আরও সময় পাবে বিজেপি। তৃতীয়ত, বিজেপির অন্দরে শীর্ষমহলে গোষ্ঠীদ্বন্দ্বের যে জল্পনা, তা সামলানোরও বাড়তি সময় হাতে পাবে পদ্ম শিবির।

মানুষের আশা-প্রত্য়াশা কতটা পূরণ হয়েছে, তার আংশিক প্রমাণ মিলতে পারে কলকাতা পুরভোটে

বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬-৭ মাস।মানুষের আশা-প্রত্য়াশা কতটা পূরণ হয়েছে, তার আংশিক প্রমাণ মিলতে পারে কলকাতা পুরভোটে।সেই পরীক্ষাও কিছুটা পিছিয়ে গেল এবং তার সঙ্গে কো-অর্ডিনেটর বসিয়ে ঘুরপথে কলকাতা পুরসভা দখলও করা গেলে, বিজেপির লাভই বলে মত বিশেষজ্ঞদের একাংশের।তৃণমূল আমলে তোলাবাজিতে চরম ক্ষুব্ধ ছিল সাধারণ মানুষ। বিজেপি ক্ষমতায় আসার পরও রাজ্য়ের নানা প্রান্তে সেই তোলাবাজির অভিযোগ উঠছে।পুরভোট পিছিয়ে গেলে, এই সময়ের মধ্য়ে তোলাবাজি রোগেরও কোনও ওষুধ বিজেপি খুঁজে পায় কি না, সেটাও দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *