পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হল এক পুলিশকর্মীকে। সোশাল সাইটে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইকলাখ আহমেদকে। পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যম এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার বিরোধী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তারজন্য সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ওই ইন্সপেক্টরকে। সাসপেন্ডেড পুলিশকর্মী ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টে ইন-চার্জের দায়িত্বে ছিলেন। গতকালই তাঁকে সাসপেন্ড করা হয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সমাজমাধ্যমে তাঁর যে মন্তব্য ছিল, সেই মন্তব্যে তিনি সার্ভিস রুল ভেঙেছেন। তারজন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

সম্প্রতি রায়গঞ্জে এনকাউন্টারের ঘটনায় বিরোধীদের সমালোচনার মুখে পুলিশের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, “পুলিশকে মারতে এলে পুলিশ কি রসগোল্লা খাওয়াবে নাকি ? পুলিশকে আক্রমণ করতে এসেছে, পুলিশ তার বাঁচার…তারও অধিকার আছে। ওই যে বন্দুক আর অস্ত্রগুলো কি পকেটে রাখার জন্য নাকি ? পুলিশকে আক্রমণ করেছে, পুলিশ যা করার, আইনে যা আছে তাই করেছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *