কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রাস্তায় কেক কাটাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে কালীঘাট চত্ত্বরে। কর্তব্যরত পুলিশ কর্মীর দিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এরই পরিপ্রেক্ষিতে এবার মুখ খুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে। যারা এই কাজ করেছে, ভিডিও দেখে তাদের নামে মামলা হয়েছে। চার্জশিট করাব, কাস্টডি ট্রায়ালও করাব”।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি কারও নামে অভিযোগ করব না। হিরো করতে চাই না। আমি শুধু একটা কথাই বলব, পুলিশকে চড় মারতে উদ্যত হলে, চোখ দেখালে, মারতে গেলে, হুমকি দিলে, আপনার বিরুদ্ধে যে ধারায় মামলা হওয়া উচিত, সেই ধারাতে সবার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। পুলিশ আহত হয়েছে। পুলিশ মেডিক্যাল করেছে। এবং পুলিশ তার সরকারি কাজে বাধা দানের ভিডিও দেখে দেখে যারা ছিল, তাদের নামে মামলা করেছে। এদের চার্জশিটেডও করাব। এদের কাস্টডি ট্রায়ালও করাব। কাউকে ছাড়ার কোনও সিন নেই।”
যারা ইতিমধ্যেই ধরা পড়েছে, তারা ওখানে কী করতে গিয়েছিল, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আর যে কটা গুণ্ডা ধরা পড়েছে তারা সব ওই হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট লোক নয়। তারা একবাল পুরের লোক। রাত্রি ২ টোর সময় একবাল পুর থেকে এই বিশেষ লোকেরা ওখানে কী করতে গিয়েছিল? সেই জন্যই ওদের ধরা হয়েছে। পুলিশকে কড়া নির্দেশ দেওয়া আছে, ভিডিওতে যাদের দেখা গিয়েছে তাদের ধরবেন। আর যে রাজনৈতিক লোকেদের দেখা গিয়েছে, যারা নেতা গোছের আপনাদের ভাষায়। তাদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেবেন।”
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)