ABP Ananda LIVE : রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। রায়গঞ্জের কুলিকের জঙ্গল থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তর এনকাউন্টার। এনকাউন্টার করা হয়েছে অভিযুক্ত দিলীপ রায়কে। এপ্রসঙ্গে কী বললেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং?
আরও খবর…
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।
আরও খবর…
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে !
প্রেমিককে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে ! অভিযোগ, শনিবার রাতে, বাজি কিনে ফেরার পর, ২ জনের মধ্য়ে অশান্তি হয়, তারপরই প্রেমিকের কাঁধে আঘাত করেন প্রেমিকা। গড়িয়ার এই ঘটনায় প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ।