ABP Ananda LIVE : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা। বড় এলাকা জুড়ে বিদ্য়ুৎ সংযোগ বিচ্ছিন্ন। এলাকার একটা অংশে জল সরবরাহও বন্ধ। জলমগ্ন এলাকা, পরিষেবা বন্ধ চক্ররেলের। কীভাবে ঘটনার মোকাবিলা করা যায়, তা খতিয়ে দেখছে পুরসভার কর্মীরা। টালায় জলের পাইপ বিপত্তি, প্রভাব পড়তে পারে উত্তর থেকে দক্ষিণের বেশ কয়েকটি এলাকায়। জলের সমস্যা দেখা দিতে পারে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজাবাজার, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট। জলের সমস্যা হতে পারে এজেসি বোস রোড, বিধান সরণি, বালিগঞ্জ, কসবা এলাকায়।
আরও খবর…
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর
কালীপুজোর রাতে বাইকে রেষারেষি, মৃত্য়ু তরুণ-তরুণীর। ই এম বাইপাসের মানি স্কোয়ারের উল্টোদিকে দুর্ঘটনাটি ঘটেছে। চারটি বাইক উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল, দাবি স্থানীয়দের একাংশের। রেয়ারেষির জেরে এক মোটরবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, দাবি স্থানীয়দের একাংশের। ছিটকে পড়ে মৃত্যু হয় বাইকচালক তরুণ ও সহযাত্রী তরুণীর । দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে চম্পট দেন বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।