দীপক ঘোষ,কলকাতা: কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। শব্দদানবের দাপট কতটা? যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে কলকাতার বিভিন্ন এলাকা ঘুরলেন সবুজ মঞ্চের সদস্যরা।

 

আরও পড়ুন, কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে FIR, পুলিশকে চড় মারার অভিযোগে গ্রেফতার ২

কালীপুজো, আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল, হাসপাতালে থাকা রোগীদের একাংশের। কিন্তু, শব্দদূষণের মাত্রা ছিল ঠিক কতটা? পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সন্ধেয় পথে নামেন ‘সবুজ মঞ্চ’ সংগঠনের কর্মীরা।রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ, বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে যান সংগঠনের কর্মীরা।এই সময় ৫০ ডেসিবল থেকে ৮০-এর কাছাকাছি রোগীদের আত্মীয়রা পর্যন্ত অভিযোগ করলেন শিশুরা পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে।

 এর আগে, রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়, সবুজ বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেল ও আলোর বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে।এমনকী, নির্দিষ্ট ফায়ার লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস।মানতে হবে ‘সাইলেন্স জ়োন’। স্কুল, হাসপাতাল বৃদ্ধাবাসের মতো বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যে পোড়ানো যাবে না শব্দবাজি।এই সব বিধি মানা হচ্ছে কিনা, তা দেখতে এদিন রাতে আর জি কর হাসপাতালে যান সবুজ মঞ্চের লোকজন। তখন, হাসপাতাল চত্বরেই বাজি ফাটাচ্ছিলেন ছাত্ররা। সবুজ মঞ্চের লোকজনকে দেখে গা ঢাকা দেন সবাই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *