বীরভূম: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গয়নায় সেজে উঠেছে বীরভূমে অনুব্রত মণ্ডলের কালী প্রতিমা। অনুব্রত মণ্ডলের পার্টি অফিসে এই পুজো হয়। বহুদিন ধরেই হচ্ছে এই পুজো, জানালেন অনুব্রত মণ্ডল নিজেই। এ ছাড়াও এই ঠাকুরকে ভক্তরা সোনার গয়না দান করেন বলেও জানালেন অনুব্রত মণ্ডল।                     

আরও পড়ুন: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া

কবে থেকে হচ্ছে এই পুজো? কীভাবে শুরু? সেই গল্প এদিন করলেন বীরভূমের তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডল বললেন, “এই পুজো খুব নিয়ম কানুন মেনে হয়। এই পুজোটা প্রথম পুজো হয় বারুইপুকুরে। বাড়ির ভিতরে যে রাস্তাটা রয়েছে, ওখানে ছোট্ট করে আমি একটা ঠাকুর করতাম। বয়স তখন ১৬ বছর প্রায়। তখন বারুইপুকুরের একটা ক্লাবের মেমবার। তখন আমার দাদারা বলল না, ঠাকুরটাকে সামনের পরিসরে নিয়ে আসব। তখন থেকে ঠাকুরটা বারুইপুকুরের সামনে হত। তো ওই ঠাকুরটার বয়স ধরুন, ৬০-এর কাছাকাছি।”                     

ঠাকুরের গায়ে এত টাকার গয়না কীভাবে এল, সেটাও জানালেন কেষ্ট মণ্ডল। তিনি বললেন, “আমি জেল থেকে আসার পরও দেখলাম গয়না পরেছে। গয়না তো লোকে দেয়। আর এই ঠাকুরের মহিমাটা কী জানেন তো? কিছু যোগাড় করতে হয় না। আমার ধারণা ছিল এই বারে হয়তো অভাবটা বুঝতে পারব। এবারে তো পার্টি পারেনি। কিন্তু এবারও কিন্তু অভাবটা বুঝতে পারলাম না।”                     

আরও পড়ুন: দিনে মাত্র ১০০ টাকা জমানো কি খুব কঠিন? কয়েক বছর এই টাকা পার করতে পারে ১৫ লক্ষের গণ্ডি!

এই ঠাকুরের পুজোতে কী ভোগ হয়? অনুব্রত মণ্ডল জানালেন, “ভোগ ওই একই। আমাদের হয় বাঁধা কপির তরকারি, খিচুড়ি, ৯ রকম ভাজা, পায়েস, চাটনি আর পাঁঠার মাংস।”                     

আজ কালীপুজো। রাজ্য জুড়ে আলোর উৎসবে মেতেছে বাঙালি। পুজোর প্রস্তুতি চলছে বিভিন্ন সতীপীঠগুলোতেও। বীরভূমের তারাপীঠ থেকে নলাটেশ্বরী, পুজো চলছে সব জায়গায়। পুজো হচ্ছে ত্রিপুরাসুন্দরীর মন্দিরেও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *