ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যাল কলেজে হল জটিল অস্ত্রোপচার। ৬ বছরের শিশুর ব্রঙ্কাসে আটকে থাকা বড় চুম্বক বের করে আনতে সাহায্য নেওয়া হল একটি ছোট চুম্বকের। মানিকতলার একটি লেদ কারখানায় বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই সাড়ে ৩ মিলিমিটারের উচ্চক্ষমতা সম্পন্ন চুম্বকটি। আপাতত বিপদমুক্ত ওই শিশুটি।
আরও খবর..
কলকাতা-হাওড়ায় পুরভোট নিয়ে জল্পনার মধ্যেই পিছিয়ে গিয়েছে ভোটার তালিকা প্রকাশ। জল্পনার মধ্যেই ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। ১২ নভেম্বর প্রকাশিত হচ্ছে না ভোটার তালিকা, গতকালই জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
দেগঙ্গায় রেস্তোরাঁয় ভাঙচুর ও লুঠপাটকাণ্ডে ৩ বিজেপি কর্মী গ্রেফতার। ৩ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল দেগঙ্গা থানা। তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যায়, বিজেপি নেতা ক্যাশ কাউন্টার থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছেন । ক্যামেরায় দেখা যায় হোটেলের ম্য়ানেজারকে বেধড়ক মারধর করা হচ্ছে। সেই ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে ৩ বিজেপি কর্মীকে।