ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যাল কলেজে বেনজির অপারেশন। চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক। লেদ কারখানা থেকে বিশেষ মাপের চুম্বক বানিয়ে অপারেশন। চুম্বক গিলে ফেলেছিল বাদুড়িয়ায় ৬ বছরের শিশু। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। SSKM-সহ বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেও লাভ হয়নি। শেষমেশ মানিকতলার লেদ কারখানায় পৌঁছে যান কলকাতা মেডিক্যালের চিকিৎসকরা। বানিয়ে আনা হয় সাড়ে ৩ মিলিমিটারের উচ্চক্ষমতা সম্পন্ন চুম্বক। অবশেষে সেই চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল গিলে ফেলা চুম্বক।
আরও খবর…
বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে।
তীর্থযাত্রীদের জন্য় সুখবর। বারাণসী রেলস্টেশন থেকে এবার যানজট এড়িয়ে মিনিট পনেরোয় পৌঁছে যাওয়া যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে। রাস্তা ছেড়ে বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে। চালু হচ্ছে স্টেশন থেকে মন্দির পর্যন্ত রোপওয়ে পরিষেবা। শুরু হয়ে গেছে সেই রোপওয়ে পরিষেবার ট্রায়াল রান। আধুনিক কারিগরির ঝাঁ চকচকে রোপওয়ের সঙ্গে মন্দির শহরের ঐতিহ্যর কোলাজে আপাতত মাতাল বারাণসী।
ভিডিও জেলার
“মুখ্যমন্ত্রীর বলার অধিকার আছে, নামকরণের সময়…”, কী বললেন হুমায়ুন কবীর? | ABP Ananda
আরও দেখুন