ABP Ananda LIVE : “আলু চাষিদের আলু চাষের জন্য বিমা দিতে হবে না। প্রতি কুইন্টাল আলুর ১১২০ টাকার ফ্রি-বন্ড মূল্য দেওয়া হবে। তার থেকে বাজার দর নেমে গেলে তার ক্ষতিপূরণ দেবে সরকার”, পরশুড়ায় গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আরও খবর…
বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে।
তীর্থযাত্রীদের জন্য় সুখবর। বারাণসী রেলস্টেশন থেকে এবার যানজট এড়িয়ে মিনিট পনেরোয় পৌঁছে যাওয়া যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে। রাস্তা ছেড়ে বারাণসী রেল স্টেশন থেকে এবার মন্দির পর্যন্ত যাওয়া যাবে আকাশপথে। চালু হচ্ছে স্টেশন থেকে মন্দির পর্যন্ত রোপওয়ে পরিষেবা। শুরু হয়ে গেছে সেই রোপওয়ে পরিষেবার ট্রায়াল রান। আধুনিক কারিগরির ঝাঁ চকচকে রোপওয়ের সঙ্গে মন্দির শহরের ঐতিহ্যর কোলাজে আপাতত মাতাল বারাণসী।
আরও খবর…
দিওয়ালির আগে রাজ্যের ২ জেলায় প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার
দিওয়ালির আগে রাজ্যের ২ জেলায় প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার । পশ্চিম বর্ধমান ও বীরভূমের ২ থানা এলাকায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার । দুর্গাপুরের কোক ওভেন থানা ও বীরভূমের রাজগ্রাম থানায় উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক