কলকাতা: ‘বন্ধু’। এমন একটা সম্পর্ক.. যাকে আমরা পছন্দ করি, বেছে নিই। প্রত্যেকটা মানুষের কাছে এই সম্পর্কের সমীকরণটা আলাদা। আর এই সম্পর্কেরই গল্প বলবে, রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়ের স্বল্পদৈর্ঘ্যের সিনেমা, ‘বন্ধু’। অভিনয়ে রজতাভ দত্ত (Rajatava Dutta), দুর্বার শর্মা ও শিঞ্জিনী চক্রবর্তী। এছাড়াও রয়েছেন, শিশুশিল্পী, ধৃতান চৌধুরী। ছবিটি প্রযোজনা করছেন, শঙ্খ শীল।

সম্পর্ক আর বাবা-ছেলের বন্ধুত্বের গল্প

ইতিমধ্যেই Youtube channel এ মুক্তি পেয়েছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি। এই সিনেমা এমন এক বন্ধুত্বকে উদযাপন করে, যার অস্তিত্ব ২ জন মানুষ প্রথমটা বুঝতেই পারেননি। আর যখন বুঝতে পারে, তখন হয়তো অনেকটা দেরি হয়ে যায়। BROBON-র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। রজতাভ দত্ত, দুর্বার শর্মা এবং শিঞ্জিনি চক্রবর্তী অভিনীত এই ছবি কলকাতার মধ্যবিত্ত সমাজের একটি চিত্রকে তুলে ধরেছে। প্রৌঢ় বিপত্নীক বাবা এবং বিদেশে বসবাসকারী সন্তানের মধ্যেকার দূরত্ব নিয়েই তৈরি এই সিনেমার গল্প। বাবা আর ছেলের মধ্যে তৈরি হওয়া দূরত্ব আর সেখান থেকে জন্ম নেওয়া একাকীত্বকে নিয়েই এগিয়ে যায় এই সিনেমার গল্প। একাকীত্ব থেকেই বাবা সিদ্ধান্ত নেন, আবার বিয়ে করার। বাড়ির রান্নার দায়িত্বে থাকা গৃহ পরিচারিকাকে বিয়ের সিদ্ধান্ত নেন বাবা। আবেগ আর কমেডির মিশেলে এগিয়ে যাবে এই সিনেমার গল্প। শেষমেষ বাবার ইচ্ছা পরিপূর্ণতা পায় কি না, সেটা জানা যাবে ছবির গল্পের একেবারে শেষে। ভালবাসা, সর্বোপরি বন্ধুর চাহিদা পূরণ হওয়ারই এক গল্প এই ‘বন্ধু’।

এই ছবিতে কাজ করা নিয়ে রজতাভ বলছেন, ‘বন্ধু একটা আধঘণ্টার শর্ট ফিল্ম। দুর্বার শর্মা ও শিঞ্জিনী চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা দুর্দান্ত। ছোট্ট ধৃতানও রয়েছে এই ছবিতে। অভিনয়ের সময়ে আমরা সবাই একসঙ্গেই ছিলাম। চিত্রনাট্যটা পড়েই আমার ভীষণ পছন্দ হয়ে যায়। চিত্রনাট্যটা এত সুন্দর, প্রত্যেকটা চরিত্রের একগুলো লেয়ার রয়েছে আর ছবির উপস্থাপনাটা এত সুন্দর, আমার ভীষণ ভাল লেগেছিল। চিত্রনাট্যটা আমায় গভীরভাবে স্পর্শ করেছিল। খুব ভারি কোনও বার্তা নেই, বরং একটা সহজ, সরল সাবলীল বার্তা পৌঁছে দেওয়া হয়েছে ছোট্ট এই সিনেমাটার মধ্যে দিয়ে। অরুণাভ এবং রজতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভাল। ওদের মধ্যে সম্ভাবনা রয়েছে।  আশা করি ওরা ভবিষ্যতেও খুব ভাল কাজ করবে।’

আরও পড়ুন: Rajveer-Nandini: নন্দিনী বিগ বস হাউজে ফিরে আসায় বিরক্ত রাজবীর? হারিয়ে ফেলেছেন N-লেখা আংটিও!

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *