কলকাতা: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর। বেলাগাম দুর্নীতি, অন্য সংস্থা দিয়ে তদন্ত চান স্বাস্থ্যমন্ত্রী। ‘দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও’, দুর্নীতির রিপোর্ট তৈরি, পেশ করব মুখ্যমন্ত্রীর কাছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।                  

মৃত ব্যক্তির নামেও স্বাস্থ্যসাথীর বিল করা হয়েছে। জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। নিশ্চয় যানেও দুর্নীতি! ভুয়ো উপভোক্তা, ভুয়ো বিল, নিয়ে আমরা অধৈর্য হয়ে গেছি, বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।                                                         

স্বাস্থ্য সাথীতে দুর্নীতি, মৃত ব্যক্তির নামেও বারবার বিল! স্বাস্থ্য সাথীতে ভর্তি হওয়ার পরে হাসপাতালে রোগীর মৃত্যু। ২-৩ বছর পরে মৃত ব্যক্তি আবার হাসপাতালে ভর্তি! মৃতের নামেও বারবার বিল, পাস করে দিয়েছে বিমা সংস্থাও’, স্বাস্থ্য সাথীতে দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ খোদ স্বাস্থ্যমন্ত্রীর।  

স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে অভিযোগ থাকলে মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবকে জানান, বললেন স্বাস্থ্যমন্ত্রী। “স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের উচ্চতর আধিকারিক মুখ্যসচিব। আমি তাঁর বিরুদ্ধে অভিযোগ নিতে বা পদক্ষেপ করতে পারি না”, আমার প্রশাসনিক এক্তিয়ারের বাইরে, বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।                         

এর আগে স্বাস্থ্যভবন সূত্রে জানা যায়, প্রায় ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ মিলেছে। তছরুপ হয়েছে ৩০ হাজার কোটি টাকারও বেশি. এত টাকার তছরুপ, মুখ্যমন্ত্রীর হাতে দুর্নীতির ফাইল তুলে দিতে চান স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে থাকতে পারে, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।                                            

এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘থার্ড পার্টি ইনসুরেন্স থেকে শুরু করে আমাদের কোনও নীচুতলার কোনও কার্যকর্তা, আধিকারিক থেকে শুরু করে হাসপাতাল উপভোক্তা, ডাক্তার এবং আমার ধারণা কিছু কিছু জায়গায় এর বাড়ির লোকও যুক্ত আছে।  মুখ্যমন্ত্রী নিজেই আমাদের এইটাই যদি একটুখানি সাহায্য করেন, তাহলে স্বাস্থ্যসাথীর দশ বছরের অর্থনৈতিক দুর্নীতির যে তদন্ত, সেটা একটি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার কথা আমরা ভাবছি।’      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *