কলকাতা: গ্রেফতার ইন্দ্রনীল সেন, প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের। MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করতে চেয়ে ব্যাঙ্কশাল আদালতে আবেদন পুলিশের। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ। সংগৃহীত অর্থ বিভিন্ন অ্যাকাউন্টে সরিয়ে দেওয়ার অভিযোগ, দাবি তদন্তকারীদের।  

কেন এই ধারা যুক্ত করতে চাইছে পুলিশ ?

”বেআইনিভাবে অর্থ, সম্পত্তি অর্জনের অভিযোগকে সংশোধিত আইনের ২ নং ধারার আওতায় আনার সুযোগ আছে, ৯ নং ধারায় এই ধরনের অপরাধের জন্য শাস্তির বিধানও রয়েছে”,  সেই কারণেই দু’টি ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *