কলকাতা : গতকাল ভোরেই শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল ‘মুরাসু’। অবশেষে অর্ণবের মতোই মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশে ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। হয়ে গেল ল্যান্ডফল। কয়েকঘণ্টা ধরে বইল তুমুল হাওয়া। তাণ্ডব চালাল প্রকৃতি। আর তার প্রভাবে  দক্ষিণবঙ্গে কয়েক জায়গায় শুরু হল বৃষ্টি। শেষ পাওয়া খবর অনুসারে, ঝড়টির ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে।

ভারতীয় সময় রাত ১টা নাগাদ স্থলভাগে প্রবেশ করে সাইক্লোন মুরাসু।  এরপর রাত দেড়টা নাগাদ, ঘূর্ণিঝড়টি ওঙ্গোলের কাছাকাছি নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী  স্থলভাগে আঘাত হানে।  সকাল পর্যন্ত উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে প্রায় ১১০ কিমি/ঘণ্টা বেগের ঝোড়ো বাতাস বইতে থাকে। দমকা হাওয়ার গতিবেগ ছিল ১২০ কিমি/ঘণ্টা পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পূর্বাভাস,  উথাল-পাথাল হাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে প্রবল ঢেউ দেখা যেতে পারে।    বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-১.৫ মিটার বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে।  অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের আগেই জরুরি ভিত্তিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। তবে  ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই সতর্ক ছিল সরকার। মঙ্গলবার বেশ কয়েকটিজায়গায় স্কুল ও কলেজ বন্ধ থাকবে।  জেলার সরকারি ও বেসরকারি স্কুল, জুনিয়র ও ডিগ্রি কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মঙ্গলবার কাজ বন্ধ থাকবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।  তাই আগেভাগেই নেওয়া হয়েছে ব্যবস্থা। 

‘মুরাসু’র ল্যান্ডফলের পর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।  আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গলের কাছে ল্যান্ডফলল হতে পারে। হলও তাই। এই নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে সতর্ক রয়েছে প্রশাসন।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কলকাতা-সহ ৯-১০টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *