কলকাতা: গতকাল ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করেছিল বিরোধী INDIA ব্লক। আর তারপর আজ আজ ‘গণতন্ত্র বাঁচাও’ ডাক দিয়ে পথে নেমেছিল বিজেপি। কলকাতায় সেই মিছিল শুরু হয়েছিল কলেজ স্ট্রিট থেকে। তারপর সেই মিছিল শেষ হয় ধর্মতলায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সেই সভা থেকে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে তিনি দিমাগি নকশাল, জিহাদী, জঙ্গি, মাওবাদী, জমাতি শব্দগুলো ব্যবহার করেই আক্রমণ করলেন।

আরও পড়ুন: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর

বক্তব্যের শুরুতেই বিরোধীদের আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমরা আজ বক্তব্য রাখব না। আমরা শুধু দেশের জনগণকে আজ তিনটে নীতিতে যারা এক হয়েছে; দুর্নীতি থেকে বাঁচা বা জেলে যাওয়া থেকে বাঁচার জন্য, পরিবারকে টিকিয়ে রাখার জন্য ও তোষণের রাজনীতি, জামাতি রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য যারা এক হয়েছে, তাদের বলে রাখি, ভারতীয় জনতা পার্টি এবারে ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ২ কোটি ৯২ লাখ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আর এই এসআইআর (SIR)-এর মানে হলো— অনুপ্রবেশকারী ভাগাও, ভারত বাঁচাও।”

তারপরই একাধিক শব্দবন্ধ ব্যবহার করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “আজকে এরা অরাজকতা তৈরি করতে চাইছে। দিমাগি নকশাল, জিহাদী, জঙ্গি, মাওবাদী, জমাতি, পরিবারবাদী, ভ্রষ্টাচারী; এই সবকটিকে উপড়ে ফেলার কাজ আমাদের করতে হবে। নিতিন নবীনজির নেতৃত্বে এবং মোদীজির নির্দেশনায়। সবাই প্রস্তুত? সবাই রেডি?”

এ ছাড়াও আরশোলা, ছারপোকা বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, “আরশোলা-ছারপোকা দেখলেই, দিমাগি নকশাল দেখলেই, টুকড়ে-টুকড়ে গ্যাং দেখলেই, কাশ্মীর মাঙ্গে আজাদি দেখলেই…। যাঁহা হুয়া ওহ বলিদান মুখার্জী, ও কাশ্মীর হামারা হ্যায়। এদের থেকে সাবধানে থাকবেন। আর বাংলাতে নিতিন নবীনজি আপনার কাছে সব তথ্য আছে।”

সভা থেকে উপনির্বাচন ও পুনঃনির্বাচনে বিজেপির ফলাফল নিয়েও বক্তব্য রাখতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এ ছাড়াও আসন্ন পুর নির্বাচনেও জয়ের বিষয়ে তিনি আশাবাদী বলে জানান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার পর ফলতায় একটি পুনঃনির্বাচন হয়েছিল। সেখানে ১ লক্ষ ৯ হাজার ভোটে পদ্ম ফুটেছিল। দুটো উপনির্বাচন হয়েছে। একটি নন্দীগ্রামে, যেখানে ১ লক্ষ ২২ হাজার ভোটে পদ্ম ফুটল। আর একটা রেজিনগরে, সেখানে ৭৫ হাজার ভোটে পদ্ম ফুটল। আগামী দিনে কলকাতা ও হাওড়া কর্পোরেশনে আমরা তাদের পুরো সাফ করে যোগ্য জবাব দেব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *