কলকাতা: জমি নিয়ে বিবাদে মালদার মোথাবাড়িতে সংঘর্ষ। জমি নিয়ে বিবাদে সংঘর্ষ, মালদায় একজনের মৃত্যু। এসএসবি জওয়ানের জমি দখলের অভিযোগ। দখল হওয়া জমিতে চাষ করতে যাওয়ার সময় হামলা, একজনের মৃত্যু, ৪জন আহত। ২১জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, ১৩জন আটক। এখনও খোঁজ নেই মূল অভিযুক্তের।
DCR জালিয়াতি করে কোটি কোটি সরকারি টাকা টুলুর পকেটে! ‘২০২১ থেকে ২০২৫-এর মধ্যে ৭৪ হাজার ৮৯৯টি DCR ইস্যু’, ‘৪ বছরে ইস্যু DCR-এর মধ্যে পরীক্ষা করা হয় ৬২ হাজার ৮৮৮টি DCR’, ৭৪ হাজার ৮৯৯টি DCR-এর মধ্যে ৯৯.৬% জাল! বীরভূমের ফেরার ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি চার্জশিটে’। পার্কিং লটে জাল DCR ছাপার মেশিনের পাশাপাশি ৪৯৮টি DCR-এর হদিশ’ । ‘বাজেয়াপ্ত হওয়া ৪৯৮টি DCR-এর মধ্যে ৪৮৮টিই জাল বলে চিহ্নিত’। DCR গেটগুলি বেআইনিভাবে পরিচালনা করত টুলু মণ্ডল, উল্লেখ চার্জশিটে। ‘নিয়ম অনুযায়ী DCR গেটে ডিউটি দেওয়ার কথা সরকারি কর্মীদের’। ‘ডিউটি রোস্টারে নাম থাকত সরকারি কর্মীদের’। ‘সেই সরকারি কর্মীদের মোটা টাকা দিয়ে সরিয়ে দেওয়া হত’। ‘আর তাঁদের বদলে DCR গেটে মোতায়েন থাকতেন টুলুর কর্মীরা’। ‘ক্যাশ রেজিস্টার থেকে সেই তথ্য উঠে এসেছে, চার্জশিটে দাবি পুলিশের । ‘DCR থেকে আদায় হওয়া টাকা কোষাগারে জমা দেওয়ার বিষয়টিও ছিল টুলুর নিয়ন্ত্রণে’, টুলু মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে।
DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার হলেন আরও এক সরকারি কর্মী। এবার গ্রেফতার করা হল মহম্মদবাজারের প্রাক্তন ডেপুটি DLLRO রবিউল ইসলামকে। রবিউলের ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। বর্তমানে রবিউল ইসলাম অবসর নিয়েছেন। তদন্তকারীদের দাবি, টুলু মণ্ডলের তৈরি রাজস্ব ফাঁকির সিন্ডিকেটের সদস্য ছিলেন এই রবিউল।
বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-র দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা । বাবা শেখ মাফিকের খুনের অভিযোগে থানায় CJP নেতা আব্দুল হাফিজ। সঠিক সময়ে চার্জশিট দেওয়ার দাবি CJP নেতা আব্দুল হাফিজের।। সোমবার বাঁকুড়ার পুলিশ সুপারের দফতরের দ্বারস্থ CJP নেতা। ১৩ অগাষ্ট: বাঁকুড়ার ইন্দাসে CJP নেতার বাড়িতে হামলার অভিযোগ। ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দেওয়ায় আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ । পিটিয়ে খুনের অভিযোগে আগেই গ্রেফতার ৮।
১২ জন কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ায় উত্তেজনা হাওড়ার বালটিকুরি ESI হাসপাতালে। প্রতিবাদে বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিক্ষোভ। হাসপাতালের সুপারের ঘরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ১২জন। কর্মীর কাজ ফিরিয়ে দিতে হবে, দাবি বিজেপির। ‘যাঁদের চাকরি গিয়েছে তাঁরা বাইরের এজেন্সির অধীনে কাজ করতেন’। এজেন্সি পরিবর্তনের কারণে এই ঘটনা, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।