ABP Ananda LIVE: জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি। পাঁচলার জালালসির শেখপাড়া মাঠের জমি ঘিরে দীর্ঘদিন দুই পরিবারের বিবাদ। সেই মাঠে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছিল। সেই সময়ই বচসা থেকে উত্তেজনা এবং বোমাবাজি হয়। দুপক্ষের মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও খবর…
আজ কলকাতায় বিজেপির গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও যাত্রা, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গতকাল সমাবেশ INDI জোটের । পাল্টা আজ কলকাতায় গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও যাত্রা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল। মিছিলে হাঁটবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন । বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষরা ।