মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ স্টেশন চত্বর জুড়ে নানা বেনিয়মের অভিযোগ। স্টেশন সংলগ্ন ঘোড়ার গাড়ির স্ট্যান্ড ঘিরে স্টেশন মাস্টারের সঙ্গে চলল মন্ত্রীর বচসা, হল উত্তপ্ত বাক্য বিনিময়। প্রকাশ্যে স্টেশন মাস্টার মুকুল আনন্দকে ধমক দিতেও দেখা গেল মন্ত্রী ও বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। ভাইরাল হল সেই ভিডিও। এমনকী, স্টেশন মাস্টারকে কার্যত ধাওয়া করতেও দেখা গেল বিজেপি কর্মীদের একাংশকে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্টেশন মাস্টার।

আরও পড়ুন, মিনাখাঁয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর নির্জন এলাকায় নিয়ে যায় প্রেমিক..

বিজেপি নেতা ওই স্টেশন মাস্টারকে বলেন, তুমি কী বলেছিলে, ওইদিন ? লিজের জন্য নিয়েছি, ৩ দিন পর কাগজ দেবো। যদিও তা মানতে নারাজ ওই স্টেশন মাস্টার। স্টেশন মাস্টারের কথায়, আমি লিজের জন্য বলিনি। যদিও তখনও নিজের তোলা অভিযোগই বারবার আওড়ে যান ওই বিজেপি নেতা। মিথ্যে কথা বলতে নিষেধ করে হুঁশিয়ারি দেন। এরপরেই বিজেপি নেতা আরও বলেন, সিপিএমের হয়ে ও তৃণমূলের হয়ে কাজ করে দেওয়ার অভিযোগ তোলেন ওই স্টেশনের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *