ঘুমের মধ্যে খিঁচুনি (seizure), আর তার জেরেই মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হয়েছে এই টেলিভিশন অভিনেতার। গত ২৭ অক্টোবর মৃত্যু হয়েছে অনুজ ঠাকুর নামে এই টেলিভিশন অভিনেতার। অনুজের পরিবারের থেকে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন টেলি অভিনেতার বন্ধু এবং কোলাবরেটর রূপেশ সোনার। তিনিই নিজের ইনস্টাগ্রামে গত ৩০ অক্টোবর শ্রদ্ধাজ্ঞাপন করে একটি পোস্ট করেছিলেন। সেখানেই থেকেই অনুজের খবরের ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। অনিজের পরিবারের তরফেই রূপেশ জানতে পেরেছেন যে তাঁর প্রিয় বন্ধুর ঘুমের মধ্যে খিঁচুনির সমস্যা দেখা দিয়েছিল।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)