কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় প্রথম নির্বাচন চলছে । শনিবারের পর রবিবারও চলছে গিল্ডের ভোটগ্রহণ চলছে । ভোটগ্রহণপর্ব সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে আসেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), রূপা গঙ্গোপাধ্যায়রা (Rupa Ganguly) ।
স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এবার প্রার্থী । স্টুডিওপাড়ার নির্বাচন নিয়ে গতকাল অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী । স্টুডিওপাড়ার ভোট নিয়ে গতকালের পর আজ ফের ক্ষোভপ্রকাশ করেন তিনি । পাপিয়া বলেন, “মিঠুনদা কিছু কিছু মানুষকে চেনেন না, তাঁরা আবার পুরনো অত্যাচার শুরু করতে পারে । অত্যাচার শুরু করলে টালিগঞ্জের বিধায়ক হিসেবে আমাকে উত্তর দিতে হবে । এখনও বহু মানুষ বাইরে রইল, তাদের এবার কার্ড দিতে হবে ।”