ABP Ananda LIVE : একদিকে জ্ঞানেশ কুমার ইস্যুতে তোলপাড়, এরই মধ্যে SIR নিয়ে সংসদে আলোচনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অমিত শাহ। “ম্যাচে হারার পর আম্পায়ারের ওপর দোষ চাপাচ্ছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী, অখিলেশ যাদবকে চ্যালেঞ্জ করছি, সংসদে আলোচনা করুন। এরা সংসদে আলোচনা চায় না”, লখনউয়ে দাঁড়িয়ে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও খবর…
এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA, ৩০০ কোটির মাটি চুরি মামলায়
এবার ডায়মন্ড হারবার জেলা পুলিশের হেফাজতে অভিষেকের PA. ৩০০ কোটির মাটি চুরি মামলায় সুমিত রায়ের পুলিশ হেফাজত। ১০ দিনের হেফাজতে পেল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। কালীতলা আশুতি থানার মামলায় পুলিশ হেফাজতে সুমিত রায়। “মানি ট্রেলের খোঁজ পাওয়া যাচ্ছে, হেফাজতে নিয়ে জেরা প্রয়োজন”, আদালতে সওয়াল সরকারি আইনজীবীর। দক্ষিণ ২৪ পরগনার জোকা মেট্রো কারশেডের কাছে সরকারি জমি থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাটি বেআইনিভাবে কেটে সরিয়ে ফেলা হয়েছে। অভিযোগ ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ওই জমি থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়। সরকারি রেকর্ডে ওই জমিতে কোনও জলাশয়ের উল্লেখ নেই। অথচ সেখানে বিশালাকার জলাশয় তৈরি হয়েছে। ব্যাপক হারে মাটি কেটে সরিয়ে ফেলার ফলেই জলাশয়টি তৈরি হয়েছে বলে অভিযোগ