কলকাতা: পালাবদলের পর টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন। নতুন সভাপতি বেছে নিতে ভোটযুদ্ধ চলছে। কড়া নিরাপত্তার মধ্যেই চলছে নির্বাচন প্রক্রিয়া। আজ ও কাল ২ দিন চলবে স্টুডিওপাড়ায় নির্বাচন। 

তবে স্টুডিওপাড়ার নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, “স্বরূপ বিশ্বাসের সময় যাঁরা ছিলেন, তাঁদের অনেকেই এবার প্রার্থী। আমি নিষেধ করেছিলাম, এঁরা যেন প্রার্থী না হয়, তা সত্ত্বেও তাঁরা রয়েছেন।”

এখানেই শেষ নয়। পাপিয়ার অভিযোগ, মিঠুন চক্রবর্তীকে ভুল বোঝানো হয়েছে। বলেছেন, “মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, অবাক কাণ্ড।”

“আমি আগে গিয়ে বোঝাতে পারিনি, বোঝাতে পারলে হয়তো যাঁরা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাঁরা আসতেন না,” বললেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ।

পাপিয়া অধিকারী ক্ষোভের সুরে বলেছেন, “যাঁরা নির্বাচনে রয়েছেন তাঁরা নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুন আগে । যে সবাই কাজ করবে, শুধু নিজেদের লোক নিয়ে কাজ করলে হবে না। যে মানুষগুলো এতদিন কাজ করেনি, তারা কী কাজ পাবে ? বহু সিনিয়র অভিনেতা কাঁদেন, আমি নাম বলছি না তাঁদের খারাপ লাগবে। তাঁরা কাঁদেন বাড়িতে বসে বসে। যাঁদের নাম দেখলাম, তাঁরা দাপট দেখিয়েছেন আগেও । আমি বারণ করেছিলাম এঁরা যেন না থাকেন, কিন্তু অদ্ভুতভাবে এঁরা সকলেই রয়েছেন। আমি বারণ করেছিলাম যে, এই মানুষগুলো গোলমাল করেছে, এদের বিরুদ্ধে আমার কাছে ভুরি ভুরি অভিযোগ এসেছে। সেই সব নাম আমি এখন বলব না কারণ তাঁরা অন দ্য মুভ।”

আরও পড়ুন: পৃথ্বী শয়ের মহারাষ্ট্রের বিরুদ্ধে ইডেনে তিন পেসার-দুই স্পিনারের ছক সাজাচ্ছে বাংলা

পাপিয়া আরও বলেছেন, ‘আছেন একজন ভেন্ডর। ভেন্ডররা ক্যামেরা থেকে, লাইট থেকে, ড্রেস থেকে সব সাপ্লাই করেন। তাঁদের বলে দিলেই তাঁরা সব সাপ্লাই দেন। কিন্তু বলা হচ্ছে ভেন্ডর বলে কিছু থাকবে না। মিঠুনদাকেও সেটা বোঝানো হয়েছে।”

“পাপিয়াদির যে আশঙ্কা রয়েছে সেটার একটা দিক রয়েছে আবার অন্য একটা দিকও রয়েছে। অরূপ বিশ্বাস-স্বরূপ বিশ্বাস অরাজকতার সিলেবাস তৈরি করে দিয়েছিলেন। আমাদের কারও ইচ্ছেয় কোনও প্রার্থী নির্বাচিত হবে না, টেকনিশিয়ানরা ঠিক করবেন। মিঠুনদা প্রত্যেকটি বিষয়ে ওয়াকিবহাল,” প্রতিক্রিয়া রুদ্রনীল ঘোষের। 

আরও পড়ুন: ওয়ান ডে সিরিজের শুরু থেকেই ভারতীয় দলে ডাক পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *