পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : শনিবার সকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটেছে বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে মা ফ্লাইওভারে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৩ জন। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেন ভেঙে একটা গাড়ি ঢুকে পড়ে পাশের লেনে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে লেন বদলে অন্য গাড়িতে ধাক্কা মারে ওই প্রথম গাড়িটি। তপসিয়ার কাছে মা ফ্লাইওভারে শনিবার সকাল ৮টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় য়াহত ৩ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। কেন নিয়ন্ত্রণহারালো ঘাতক গাড়িটি, স্বাভাবিকের থেকে কতটা বেশি ছিল গাড়ির গতি, চালক মদ্যপ ছিলেন কিনা – সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ তরফে। শুরু হয়েছে তদন্ত।
তপসিয়ায় মা ফ্লাইওভারে দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৩জন। স্থানীয়দের দাবি, আজ সকাল প্রায় আটটা নাগাদ এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে চলে যায় একটি থার গাড়ি। সেই সময় উল্টোদিক থেকে আসছিল আরেকটি চারচাকা গাড়ি। এরপরই দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন তিনজন। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। পুলিশ সূত্রে দাবি, পার্ক স্ট্রিটের হোটেলে পার্টি করে নেশাগ্রস্ত অবস্থায় ফিরছিলেন থার গাড়িতে থাকা চালক ও আরোহী। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে।
বিস্তারিত আসছে…