গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
"আপনাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর"
তদন্তে সহযোগিতা করুন, প্রাক্তন মন্ত্রীকে বলল সুপ্রিম কোর্ট
আগাম জামিনের আবেদনের দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন ইন্দ্রনীল সেনের আইনজীবী
একই মামলায় ধ্রুবজ্যোতি বসুরও একটি আবেদনের শুনানি হবে আগামী সপ্তাহে
এর আগে ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ইন্দ্রনীল সেন
"চুক্তি হয়েছে ২০২৫ সালে, টাকা উঠছে ২০২২ সাল থেকে"
"অভিযুক্ত ইন্দ্রনীল সেন সরাসরি এই প্রতারণায় জড়িত"
গতকাল আদালতে দাবি করেন সরকারি আইনজীবী
আগামী ১০ নভেম্বর পর্যন্ত ইন্দ্রনীল সেনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক

এবার স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ!
২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
’শুধু ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডই নয়, তৈরি হত ভুয়ো বিল,তাতে থাকত ভুয়ো চিকিৎসকের সই'
’ভুয়ো বিলে থাকত ভুয়ো নার্সিংহোমের নাম'
এই ভুয়ো বিলেই আদায় হত বিমার টাকা, চাঞ্চল্যকর খবর স্বাস্থ্যভবন সূত্রে
এজন্য একাধিক বিমা কোম্পানিকে চিহ্নিত করার কাজ চালাচ্ছে রাজ্য
সব মিলিয়ে ৩০ কোটি টাকারও বেশি গরমিলের অভিযোগ

ভুটানের তিব্বত লাগোয়া এলাকায় গতকাল শিনটাফু হ্রদ ফেটে গেলেও, এখনও পর্যন্ত তা থেকে ভারতে কোনও বিপদের খবর নেই। গতকাল মছু নদীতে এর ফলে জল-মাটি-পাথরের স্রোত এলেও তা থেকে বড় কোনও হড়পা বানের খবর নেই। আপাতত ভুটানের অবস্থা স্বাভাবিক। পর্যটকরাও নিরাপদে আছেন। যদিও পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।

Source link