কলকাতা: কলকাতা: আর জি কর ধর্ষণ ও খুন কাণ্ডের পর আর্থিক দুর্নীতি মামলায় গ্রফতার হয়েছিলেন এই কলেজেরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর গ্রেফতারির প্রায় ২ বছরের মাথায় জামিন পেয়েছেন তিনি। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসকদের একাংশ এবং অভয়ার বাবা-মা। ফের রাস্তায় নামার ডাকও দিয়েছে চিকিৎসকদের সংগঠন। কিন্তু এর মাঝে ফের জামিন পেলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। জামিন পেলেন আরজি কর মেডিক্যালের প্রাক্তন ভেন্ডার সুমন হাজরা। 

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সুমন হাজরাকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন বিচারপতি। এর আগে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় CBI গ্রেফতার করেছিল সুমন হাজরাকে। হাসপাতালের যাবতীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহের দায়িত্ব ছিল সুমন হাজরা ও বিপ্লব সিংহ নামে ২ ভেন্ডারের। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *