কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশকে এবার কড়া সুরে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রীতিমতো পুলিশকে ‘ওয়ার্নিং’ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে কাজ করব, সবাইকে ওয়ার্নিং দিচ্ছি। সবাইকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, সরকার পাল্টালে কেউ বাঁচাবে না। সেই সব পুলিশ অফিসারদের বলব, একটা নাম চিহ্নিত করে রাখা আছে। কার কী পরিণত হয় দেখবেন”, হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।                                                                  

ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের আপ্তসহায়কের প্রসঙ্গ টেনে আনেন অভিষেক। তৃণমূল সাংসদ বলেন, “আমার আপ্তসহায়ককে মিথ্যে মামলা দিয়ে প্রায় আড়াই মাসের বেশি তাঁকে কাস্টডিতে রাখা হয়েছে, দু’চারটে পুলিশ অফিসারকে দিয়ে.. তাঁদের বলা হয়েছে পুরস্কৃত করা হবে। যাঁরা শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহলনে চলছেন আমি সেই পুলিশ অফিসারগুলোকে বলব, এক একটা নাম চিহ্নিত করে রাখা থাকল।”                                                                          

এদিকে অভিষেকের এই ‘ওয়ার্নিং’-এর পাল্টা জবাব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে ওর যে চেলা পিএ টাকা তুলত পেয়ে সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল তাই ওদেরও তিন চারটে লোক থাকতে পারে ভিতরে। ফেস টাইমে কথা বলে। আর এর সোডিয়াম পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্ক যেতে চাইছেন যান আমরা এনওসি করে দেব। সব দেখছি আমরা।’                                         

এদিকে, একেবারে পশ্চিম মেদিনীপুরের এসপিকে নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন ভাল ভাল পোস্টিং পাব মুখ্যমন্ত্রীকে খুশি করে, দু বছরে আপনাদের কী পরিণতি হয় আমিও দেখবো। আমিও এখানে থাকবো আপনারাও এখানে থাকবেন। কেউ ছাড় পাবেন না, কেউ রেয়াত পাবেন না।”  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *