ইউনেস্কোর নাম ভাঙিয়ে, দুর্গাপুজোকে সামনে রেখে, জালিয়াতির ব্যবসা ফেঁদে বসেছিলেন প্রাক্তন তথ্য় সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। প্রথমে কলকাতার ২৪টি পুজোকে বেছে নিত মাস আর্ট সংস্থা। তারপর দর্শকদের কাছে পাস বিক্রি করে প্রচুর টাকা তোলা হত।পাশাপাশি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। পুলিশ সূত্রে দাবি, ১ কোটি ২৮ লক্ষ টাকা ঢুকেছে ইন্দ্রনীল সেন-এর অ্য়াকাউন্টে। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন। আর এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম করে আক্রমণ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ‘আমি বহু রাজনৈতিক সভাতে বলেছি যে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে এবং ওরও ভাগ থেকে থাকতে পারে।’ তিনি আরও বলেন,  ‘সময় হলে বড় জায়গায় হাত পড়বে।’, কিন্তু আদৌ কি বড় জায়গায় হাত পড়বে? কী ভাবছে মানুষ ?  

গত ২৯ অক্টোবর নিচের পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয় ঘণ্টাখানেক সঙ্গে   সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছে।  দেখে নেওয়া যাক এই নিয়ে মানুষ কী ভাবছে।    

@sangesuman2025 পোল বিশ্লেষণ 

১. ইন্দ্রনীল সেনের গ্রেফতারি দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, না কি রাজনৈতিক প্রতিহিংসা? 

দুর্নীতির কারণে গ্রেফতার 83
রাজনৈতিক প্রতিহিংসা  15
জানি না – 2

২. ক্ষমতা থেকে যাওয়ার ৫ মাসের মধ্যে গ্রেফতার ৫ প্রাক্তন মন্ত্রী। তৃণমূল সরকার কি দুর্নীতিতে ডুবে গেছিল?

হ্য়াঁ – 71
না – 28
জানি না – 1

৩. ইন্দ্রনীল সেন প্রসঙ্গে মুখ্য়মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, ‘সময় হলে বড় জায়গায় হাত পড়বে।’, আদৌ কি বড় জায়গায় হাত পড়বে?

হ্য়াঁ – 63
না – 35
জানি না – 2

৪. হামিদুল রহমানকে হুঁশিয়ারি। কাজল শেখের নিরাপত্তা প্রত্য়াহার। তাঁর ভাইপোর বাড়ি থেকে উদ্ধার পিস্তল। ঋতব্রত-শিবিরে ভাঙন ঠেকাতেই কি এই প্রশাসনিক তৎপরতা?

হ্য়াঁ – 88
না – 10
জানি না – 2

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন। মানুষ কী ভাবছে, কী চাইছে – সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে ঘণ্টাখানেক সঙ্গে  সুমন – অনুষ্ঠানে একটি ‘পোল সেগমেন্ট’ রাখা হয়। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  

আরও পড়ুন : ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *