ABP Ananda LIVE : IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ ED-র । IPAC-এর ফাইল চুরির অভিযোগে CBI চেয়ে মামলা ED-র । সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। CBI তদন্ত হলে কোনও আপত্তি নেই, জানিয়ে দিলেন সিব্বল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সওয়াল করলেন কপিল সিব্বল। ED-র হয়ে সওয়াল করলেন এস ভি রাজু।
কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণে প্রশাসনিক অনুমোদন। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পুলিশের বিভিন্ন পদে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন কলকাতার CP। ২০২৫-এর ১৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠান কলকাতার CP। প্রস্তাব বিবেচনার পর অর্থ দফতর এবং রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে নিয়োগের প্রশাসনিক অনুমোদন। ৬৪৮টি সার্জেন্ট পদ, ৪২৫টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ। এদের মধ্যে ৭০টি মহিলা সাব ইন্সপেক্টর পদেও হবে নিয়োগ। নিয়োগ হবে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল পদে, এর মধ্যে মহিলা কনস্টেবল পদের সংখ্যা ৪৩০। তবে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, তা নির্দেশিকায় নির্দিষ্ট করে জানানো হয়নি।