কলকাতা : শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় অর্ণব গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকবার ৩০ অক্টোবরের পর থেকে বৃষ্টি কমলেও, উত্তরে বাড়বে দুর্যোগ। সময় যত এগোবে, ঘূর্ণিঝড় অর্ণব আরও শক্তি হারাবে এবং নিম্নচাপে পরিণত হবে। আর এই নিম্নচাপের প্রভাবে ৩০ অক্টোবর শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের কোন কোন জেলায় ঝড়বৃষ্টি বাড়বে, কবে পর্যন্ত দুর্যোগ চলবে, জেনে নিন আলিপুর আবহাওয়া দফতর কী কী সতর্কতা জারি করেছে। 

কালীপুজোয় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে, আর কী কী নির্দেশিকা, ছট পুজোতেও বিশেষ নিয়ম 

  • দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি – উত্তরবঙ্গের এই তিন জেলার দু-এক জায়গায় আগামীকাল অর্থাৎ ৩০ অক্টোবর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই তিন জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। উত্তরবঙ্গের এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। 
  • ৩১ অক্টোবর শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি – এই দুই জেলার দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বর্ষণের সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কালিম্পং এবং আলিপুরদুয়ার – এই দুই জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। উল্লিখিত চারটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আর সেই হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। 
  • ১ নভেম্বর বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের দিকের ৫টি জেলা – দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১ নভেম্বর শনিবার। এই ৫ জেলার দু-এক জায়গায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে যার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। 

১ নভেম্বর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কমবে। ৫ তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে না। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *