Naseeruddin Shah: কেন্দ্রীয় সরকার, বিজেপি দল এবং বিজেপির আইটি সেলের কড়া সমালোচনা করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বলিউড অভিনেতা ফেসবুকে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি নিজেকে বলেছেন ‘দিমাগি নকশাল’। দিল্লির জেএনইউ, কলকাতার এসআরএফটিআই, হালফিলে জামিয়া মিলিয়া – ছাত্রদের উপর যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ফের একবার কড়া বার্তা শোনা গিয়েছেন নাসিরুদ্দিনের মুখে। কাউকেই ছেড়ে কথা বলেননি বর্ষীয়ান অভিনেতা। উল্টে বলেছেন, দেশের তরুণ প্রজন্মের সঙ্গে তিনি রয়েছেন। ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে নিজের টি-শার্টের সঙ্গে ‘দিমাগি নকশাল’ লেখা একটা ব্যাচ লাগিয়ে রেখেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
শক্তি কমাচ্ছে ‘অর্ণব’, আজ দিনভর ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে, কাল থেকে কমবে দুর্যোগ, বাড়বে উত্তরে
ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘গর্বের সঙ্গে বলছি, আমি দিমাগি নকশাল। জানি না দিমাগি নকশাল ছাড়া আর কী কী তকমা এই চৌকিদার দেগে দিয়েছে আমাদের মতো মানুষদের উপর। অ্যান্টি-ন্যাশনাল, টুকরে টুকরে গ্যাং, না জানি আরও কত কী… এই দেশে যদি টুকরে টুকরে গ্যাং বলে কিছু থেকে থাকে, তাহলে সেটা হল এই অবৈধ শাসন। আর আমি এই শাসককে একটা প্রশ্ন করতে চাই… আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়ার জন্য, শিক্ষাব্যবস্থা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে বিপদের মুখে ফেলার জন্য আর কী কী করবে তুমি ? আর কত করবে ? তুমি এবং তোমার চারপাশে যেসব বোকা এবং বেইমানদের দল তৈরি করেছ, কতদূর যাবে ? প্রথমে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, তারপর সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউট, আর এবার জামিয়া মিলিয়াতে ছাত্রদের উপর যে অত্যাচার করা হচ্ছে, সেটা মনে রাখা হবে। সব মনে রাখা হবে। তোমাদের দ্বারা যা হয় করে নাও। বিজেপির আইটি সেলের অকর্মণ্য যেসব লোক আছে… কী করবে তোমরা ? করে নাও, পুরো শক্তি লাগিয়ে দাও। না আমাদের দেশের তরুণ প্রজন্মের মনোবল ভাঙবে, না শিক্ষা ব্যবস্থা নষ্ট হবে, না আমাদের গণতন্ত্র বিপদে পড়বে… যা করার করে দেখে নাও। এই দেশের তরুণ প্রজন্মকে আমার সেলাম। আমার সমস্ত প্রার্থনা ওদের সঙ্গে আছে।’
এই প্রথম নয়। এর আগেও একাধিকবার সমাজ মাধ্যমে সরকারের সমালোচনা করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থনে মুম্বইয়ের শিবাজি পার্কে আরও অনেকের সঙ্গে সমবেত হয়েছিলেন নাসিরুদ্দিন শাহ।