যাদবপুরের ঘটনার পর পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘৬ মাস অপেক্ষা করুন, অনেককিছুই হবে। দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ কোথাও চলতে দেওয়া যাবে না। TMC এই দেশবিরোধীদের পুষে রেখেছিল।’ পাল্টা এসএফআইয়ের সৃজন বলেন, “দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন, ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওঁরা মানুষের মন থেকে মুছে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।”
আরও পড়ুন – নজরে পাহাড়, আজ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ পাহাড়ের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক অমিত শাহের। আজ পাহাড়ের সাংসদ, বিধায়ক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বৈঠক। অমিত শাহের একাধিক বৈঠকে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। আজ অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের শেষ দিন। আজ পাহাড়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। পাহাড়ের সাংসদ, বিধায়ক ও শীর্ষ রাজনৈতিক নেতৃত্বদের সঙ্গে জরুরি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। হোটেল মেফেয়ারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একাধিক বৈঠকে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।