ABP Ananda LIVE : আজ উপনির্বাচনে জয়ী ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণ। শপথ নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথের। শপথ রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারের। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথ হাসিরানি ও শাখারভের। এরপর বেলা ১২টা নাগাদ নবান্নে মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৈঠকে বিভিন্ন দফতরের কাজকর্ম পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। বর্তমান প্রশাসনের প্রশংসায় মুখ্যমন্ত্রী। “৬ মাস আছি, শুধু চা-বিস্কুট দেখেছেন, এখনও ব্রেকফাস্ট-লাঞ্চ-বাকি”, বিধানসভায় ২ বিজেপি বিধায়কের শপথগ্রহণে বললেন শুভেন্দু অধিকারী।
আরও খবর…
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার। ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% । উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ৬৮ লক্ষ পেনশনভোগীও পাবেন এই সুবিধা। কেন্দ্রের DA-র হার বেড়ে ৬৩%, রাজ্যের সঙ্গের DA-ফারাক ২৫%। গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব।